এক্সপ্লোর

Howrah: তৃণমূলে যোগদান পাঁচ সদস্যর, বিজেপির হাতছাড়া হাওড়ার বানিবন পঞ্চায়েত

২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে ২৪ আসনের বানিবন পঞ্চায়েতে  ১৩ টি আসন পেয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার উলুবেড়িয়ার বানিবন পঞ্চায়েতের বিজেপির ৫ সদস্য যোগ দিলেন তৃণমূলে। গেরুয়া শিবিরের হাতছাড়া হতে চলেছে এই পঞ্চায়েত। জেলা বিজেপি নেতৃত্বের দাবি, ভয় দেখিয়ে দলবদল করিয়েছে তৃণমূল। যদিও তা মানতে নারাজ রাজ্যের শাসক দল।

হাওড়ার উলুবেড়িয়া মহকুমায় আরও একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতে চলছে বিজেপির।৫ জন বিজেপি সদস্য একসঙ্গে দলত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বানিবন পঞ্চায়েতে।বৃহস্পতিবার উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মল মাজির উপস্থিতিতে বিজেপির ৫ সদস্য ছাড়াও, ফরওয়ার্ড ব্লকের একমাত্র পঞ্চায়েত সদস্যও শাসক দলে যোগ দেন।

২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে ২৪ আসনের বানিবন পঞ্চায়েতে  ১৩ টি আসন পেয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি।অন্যদিকে, তৃণমূল ও ফরওয়ার্ড ব্লক পেয়েছিল যথাক্রমে ১০ ও ১টি আসন।কিন্তু এবার দলবদলের জেরে বিজেপির আসন কমে ৮ হওয়ায় সংখ্যাগরিষ্ঠতা হারাল তারা।পাশাপাশি, তৃণমূলের আসন বেড়ে হল ১৬।

ফলে শাসকদলের পঞ্চায়েত দখল এখন শুধু সময়ের অপেক্ষা। সূত্রের খবর, এক সপ্তাহের মধ্যে বর্তমান পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হবে।এর আগে উলুবেড়িয়ার বাসুদেবপুর ও বেলাড়ি পঞ্চায়েত হাতছাড়া হয় গেরুয়া শিবিরের। এই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি পঞ্চায়েত।

উল্লেখ্য, এবার বিধানসভা ভোটের আগে রাজ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছিল। বিজেপিতে সামিল হয়েছিলেন বেশ কয়েকজন তৃণমূল নেতা। কিন্তু ভোটের পরই উল্টো-স্রোত। বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় তৃতীয়বারের জন্য প্রত্যাবর্তন ঘটেছে তৃণমূলের। তারপর থেকেই দল ছেড়ে যাওয়া একাধিক নেতা ফের তৃণমূলে যোগ দিতে চেয়েছেন। এরইমধ্যে দল বদলের জেরে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলিতেও ক্ষমতার সমীকরণ বদলে গিয়েছে বা বদলে যেতে বসেছে। বিভিন্ন জেলাতেই বিজেপি বা বিরোধী শিবির ছেড়ে তৃণমূলে যোগদানের ঘটনা ঘটছে। এরফলে বিভিন্ন বিরোধী দল পরিচালিত পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের প্রাধান্য বেড়েছে। হাওড়াতে এবারের বিধানসভা নির্বাচনে দুরন্ত ফল করেছে তৃণমূল।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget