এক্সপ্লোর

Howrah BJP Rally: 'বিষ' মদে মৃত্যুর প্রতিবাদে পথে বিজেপি, মিছিল ঘিরে ধুন্ধুমার

প্রতিবাদে মিছিল করে বিজেপি। শুক্রবার দুপুরে বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার বাধে হাওড়ায়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

হিন্দোল দে, পঞ্চাননতলা (হাওড়া): হাওড়ার ঘুসুড়িতে মদ খেয়ে, অসুস্থ হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। সেই প্রতিবাদে মিছিল করে বিজেপি। শুক্রবার দুপুরে বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার বাধে হাওড়ায়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। 

হাওড়ার পঞ্চাননতলায় বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। দফায় দফায় পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। মদের বিষক্রিয়ায় মৃত্যুর অভিযোগের ঘটনায় আজ মালিপাঁচঘরা থানার সামনে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। তারপরই বিকল্প কর্মসূচি নেয় গেরুয়া শিবির। আর তা ঘিরেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। শুরু হয়েছে তরজাও। 

বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি। পুলিশের বিরুদ্ধে স্লোগান। ব্যারিকেড উপড়ে ফেলা। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ। হাওড়ার ঘুসুড়িতে মদে বিষক্রিয়ায় ১১ জনের মৃত্যুর অভিযোগের ঘটনায়, বিজেপির বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল পঞ্চাননতলা রোড এলাকা। 

বুধবার মালিপাঁচঘড়া থানার অদূরে বেআইনি মদের ঠেক থেকে মদ খেয়ে অসুস্থ হয়ে পরপর কয়েকজনের মৃত্যু হয়। অভিযোগ ওঠে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে। সেই ঘটনায় এদিন মালিপাঁচঘড়া থানার সামনে বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির। সেখানে উপস্থিত থাকার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু বিজেপির দাবি, পুলিশ প্রশাসন সেই কর্মসূচির অনুমতি দেয়নি। 

পরিবর্তে এদিন পঞ্চাননতলায় বিজেপির জেলা পার্টি অফিস থেকে হাওড়া সিটি পুলিশের কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেয় গেরুয়া শিবির। বিকেলে পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় বিজেপির মিছিল। সেখানে আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। তৈরি রাখা হয়, লোহার গার্ড ওয়াল, রোবো কর্প। কিন্তু বিজেপির মিছিল কিছুদূর এগোতেই তা আটকে দেয় পুলিশ। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। 

প্রথমে লোহার গার্ডরেল সরিয়ে এগিয়ে যায় বিজেপির কর্মীসমর্থকরা। উপড়ে ফেলা হয় গার্ড ওয়ালও। পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা থেকে ধস্তাধস্তি, বাদ যায়নি কিছুই!বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। হাওড়ায় মদের ‘বিষ’ক্রিয়ায় ১১ জনের মৃত্যু। বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের ‘বাধা’। শুরু রাজনৈতিক তরজা। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র
সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র
Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget