এক্সপ্লোর

Howrah News: আচমকা এক্সপ্রেসে উঠে পড়ল RPF, হাওড়া স্টেশন থেকে উদ্ধার প্রচুর পরিমাণে সোনা-রুপোর গয়না, টাকা !

Howrah Station: উদ্ধার হওয়া গয়নার মূল্য কয়েক লক্ষ টাকা। এরপরই তাকে আটক করে আরপিএফ। তার সমস্ত গয়না বাজেয়াপ্ত করা হয়েছে।

সুনীত হালদার, হাওড়া : হাওড়া স্টেশন থেকে প্রচুর পরিমাণে সোনা ও রুপোর গয়না উদ্ধার করা হল। এর পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় নগদ টাকাও। RPF-এর হাতে আটক অভিযুক্ত ব্যক্তিকে তুলে দেওয়া হয়েছে আয়কর বিভাগের হাতে।

গতকাল রাতে হাওড়া স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল হাওড়া-গয়া এক্সপ্রেস। খবর পেয়ে আরপিএফ জওয়ানরা ট্রেনের A১ কোচের ২৫ নম্বর বার্থের যাত্রী হরিশকুমার ভার্মার ব্যাগ এবং স্যুটকেসে তল্লাশি চালান। তাঁর সুটকেস থেকে উদ্ধার হয় ৭৭০ গ্রাম রকমারি সোনার গয়না, ৩৮৫ গ্রাম রুপোর মুকুট এবং নগদ ৪০ হাজার টাকা। বিহারের ভাগলপুরের এই বাসিন্দাকে গয়নার কাগজপত্র দেখাতে বলা হলে তিনি দু'টি বিল ছাড়া কিছুই দেখাতে পারেননি। উদ্ধার হওয়া গয়নার মূল্য কয়েক লক্ষ টাকা। এরপরই তাঁকে আটক করে আরপিএফ। তাঁর সমস্ত গয়না বাজেয়াপ্ত করা হয়েছে।

আজ তাঁকে সমস্ত গয়না সহ ইনকাম ট্যাক্স অফিসারদের হাতে তদন্তের স্বার্থে তুলে দেওয়া হয়েছে।

আগেও সোনা-টাকা বাজেয়াপ্ত !

চলতি বছরেই ফ্রেব্রুয়ারি মাসে বিপুল পরিমাণ সোনা (gold recovery) উদ্ধার হয় হাওড়া স্টেশন (howrah Station) থেকে। ঘটনায় এক জনকে আটক করে আয়কর বিভাগ। ওই ঘটনায় উদ্ধার হওয়া সোনার পরিমাণ ২ কিলোগ্রাম ৬৮০ গ্রাম। বাজারমূল্য় ১ কোটি ৩৭ লক্ষ টাকা।

হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে কালো ব্যাগ নিয়ে সন্দেহজনক ভাবে এক ব্য়ক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন আরপিএফ জওয়ানরা। আরপিএফ সূত্রে জানা যায়, ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়েই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। আরও জানা যায়, ওই সোনার কোনও বৈধ কাগজপত্র ছিল না। ওজন করলে দেখা যায়, ২ কেজি ৬৮০ গ্রাম সোনা রয়েছে, যার বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা। আটক ব্যক্তিকে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয়। ওই ব্যক্তির নাম বিভাস আদক। বয়স ৪২ বছর। বাড়ি হাওড়ার জয়পুরে। 

একইভাবে পরের মাসেই হাওড়া স্টেশনে বিপুল টাকা-সহ রাজধানী এক্সপ্রেসের ছয় জন যাত্রীকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় ৫০ লক্ষ ৮৪ হাজার টাকা। ডাউন নিউ দিল্লি হাওড়া-রাজধানী এক্সপ্রেসে জিআরপি আধিকারিকরা তল্লাশি চালিয়ে ওই ছয় যাত্রীকে গ্রেফতার করেন। তাঁদের কাছ থেকে ৫০ লক্ষ ৮৪ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget