এক্সপ্লোর

Howrah News: বেআইনি টোটোয় নাজেহাল শহর, কড়া হাতে নিয়ন্ত্রণের ভাবনা প্রশাসনের

Howrah City: জেলাশাসকের সাথে বৈঠক করে শীঘ্রই পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি।

সুনীত হালদার, হাওড়া: টোটোর সমস্যায় জেরবার হাওড়া শহর। পরিস্থিতি এমনই যে নিত্যযাত্রীদের নাভিশ্বাস উঠেছে। টোটোর জন্য নিত্যযাত্রীদের যাতে সমস্য়া না হয় সেই কারণে টোটো নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছেন পরিবহন মন্ত্রী। তারপরেই টোটো চলাচল নিয়ন্ত্রণ করতে হাওড়াতে বেশকিছু পদক্ষেপ নেওয়া হবে। জেলাশাসকের সাথে বৈঠক করে শীঘ্রই তা কার্যকরী করা হবে বলে জানিয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি।

হাওড়া শহরকে (Howrah City) যানজট মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে হাওড়া সিটি পুলিশ। কিন্তু তাতে বাধ সাধছে বেআইনি টোটোর (Illegal toto) দাপট। হাওড়া পুর এলাকায় ক্রমশ বেড়েই চলেছে যানজট। শীঘ্রই  হাওড়া ময়দান থেকে মেট্রো যোগাযোগ চালু হবে। ফলে এমনিতেই নিত্যযাত্রীদের ভিড় বাড়বে। তাই এখন থেকেই টোটো চলাচল নিয়ন্ত্রণ না করতে পারলে বড়সড় সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছে প্রশাসন। মোটর ভেহিকেলস দফতর সূত্রে জানা গিয়েছে তাদের তালিকায় টোটো নামে কোনও গাড়ি নেই। যেটা রয়েছে সেটা হলো ই-রিক্সা। এই ই-রিক্সা চালানো নিয়েও একাধিক নিয়ম রয়েছে। যেমন যে সমস্ত রাস্তায় বাস চলে না সেখানে চালাতে হবে ই-রিক্সা। জাতীয় সড়ক বা রাজ্য সড়কে চালানো যাবে না। সরকার অনুমোদিত সংস্থা থেকেই ই-রিক্সা কিনতে হবে। কিন্তু কোনও নিয়মই মানা হয় না বলে অভিযোগ। সব নিয়ম উড়িয়ে হাওড়া শহরে রমরমিয়ে চলছে বেআইনি টোটো। শুধু তাই নয়, এদিক-ওদিক গজিয়ে উঠেছে টোটো তৈরির বেআইনি কারখানাও। পুলিশ সূত্রের খবর, হাওড়া শহরে এখন প্রায় চল্লিশ হাজার টোটো চলে। যার বেশিরভাগটাই বেআইনি।

হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি জানান, পরিবহন মন্ত্রীর নির্দেশ তিনি জানেন। রাজ্য অথবা জাতীয় সড়কের টোটো চলাচল করা যাবে না। সমস্যাটি অনেক জটিল এবং দীর্ঘদিনের। দ্রুত জেলাশাসকের সঙ্গে বৈঠক করে টোটো চলাচল নিয়ন্ত্রণ করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে।

শুধু হাওড়া নয়, বেআইনি টোটোর সমস্যা অন্য জেলাতেও দেখা গিয়েছে। উত্তর ২৪ পরগনাতেও তাই পদক্ষেপ করেছিল জেলা প্রশাসন। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভা এলাকায় QR কোড স্ক্যানিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। এমনই ব্যবস্থা করা হয়েছিল যে QR Code স্ক্যান করলেই মিলবে টোটোর সম্পর্কে যাবতীয় তথ্য। চালকের নাম থেকে শুরু করে টোটোর রুট, পাওয়া যাবে সবই। মধ্যমগ্রাম পুর এলাকার চল্লিশটি টোটো স্ট্যান্ডে প্রায় ১১০০টি টোটো চলে। তাই বেআইনি টোটোর দাপট রুখতেই  এই অভিনব পদক্ষেপ নিয়েছে পুরসভা। কিউআর কোড লাগানো না থাকলেই পুরসভার তরফ থেকে সেটিকে বেআইনি টোটো হিসেবে চিহ্নিত করা হবে।

আরও পড়ুন: উদয়নকে 'দিনহাটার গব্বর, হাত ভাঙা মস্তান' বলে কটাক্ষ নিশীথের !

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget