এক্সপ্লোর

Panchayat Elections 2023: ঘুরে দাঁড়াতে 'কেরল মডেল'! পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে পিনারাই, আশায় বুক বাঁধছে CPM

Pinarayi Vijayan: ৭ ফেব্রুয়ারি হাওড়া ময়দানে হবে প্রকাশ্য সমাবেশ। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেরলের মুখ্যমন্ত্রী।

অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিক: পঞ্চায়েত নির্বাচনের আগে বাম শাসিত কেরলের উন্নয়নকেও তুলে ধরতে চাইছেন বঙ্গ সিপিএম নেতৃত্ব। সারাভারত খেতমজুর ইউনিয়নের সম্মেলন উপলক্ষে ১৭  ফেব্রুয়ারি হাওড়া ময়দানে প্রকাশ্য সমাবেশ রয়েছে তাঁদের (CPM)। সেখানে প্রধান বক্তা কেরলের মুখ্যমন্ত্রী (Kerala Model) পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। 

১৭  ফেব্রুয়ারি হাওড়া ময়দানে প্রকাশ্য সমাবেশ

নিয়োগ থেকে শুরু করে আবাস যোজনা, বা ১০০ দিনের কাজ, ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল বাংলা।  সেই আবহেই আর কয়েক মাসের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন বাংলায়। তার জন্য গ্রাম বাংলার সামনে দুর্নীতির অভিযোগকে যেমন হাতিয়ার করতে চাইছে সিপিএম, তেমনই, বাম শাসিত কেরলের উন্নয়নকেও তুলে ধরতে চাইছেন বঙ্গ সিপিএম নেতৃত্ব (Panchayat Elections 2023)।

তার জন্যই পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে আসছেন কেরলের পিনারাই। আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি হাওড়ার শরৎ সদনে হবে সিপিএম-এর খেতমজুর সংগঠনের জাতীয় সম্মেলন। সারাভারত খেতমজুর ইউনিয়নের সম্মেলন উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি হাওড়া ময়দানে হবে প্রকাশ্য সমাবেশ।
সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেরলের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Udayan Guha: পঞ্চায়েত নির্বাচনে আগে উত্তরবঙ্গে ফের পৃথক রাজ্যের দাবি, বিজেপি-কে হুশিয়ারি উদয়নের

সারাভারত খেতমজুর ইউনিয়নের সহ সম্পাদক তুষার ঘোষ বলেন, "সারা ভারতবর্ষে খেদমতে খারাপ অবস্থায় রয়েছে, এনআরইজিএ তে বরাদ্দ কমিয়েছে, খাদ্য সুরক্ষা খাদ্য সংগ্রহে বরাদ্দ কমিয়েছে, গরিব মানুষরা কেন্দ্রীয় বাজেটে অসুবিধায় পড়বে। এখানে আবাস যোজনা দুর্নীতি হচ্ছে। এনআরইজি এত দুর্নীতি হয়েছে বলে সব বন্ধ। কেরলে কিন্তু nrega এতে সব থেকে বেশি মজুরি দেয়। আবাস যোজনা তেও দুর্নীতি হয় না। বিকল্প বামপন্থী সরকার ওখানে চলছে তার বার্তা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে উনাকে আনছি।"

এ নিয়ে সিপিএম-কে কটাক্ষ করেছে বিজেপি। বঙ্গ বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "পশ্চিমবঙ্গে বামেরা কী করেছেন তা অজানা নয়। তৃণমূল আমলে কোনও আন্দোলন করেনি এই সংগঠন। তৃণমূল বামেদের এগিয়ে দেওয়ার চেষ্টা করছে।"

তবে পিনারাইয়ের সফরের আগে পোস্টারে ছেয়ে গিয়েছে হাওড়ার শরৎ সদন চত্বর। সম্মেলনের প্রস্তুতি তুঙ্গে। যদিও পুলিশ এখনও সমাবেশের অনুমতি দেয়নি বলে অভিযোগ করেছেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, "পুলিশ এখনও সমাবেশর অনুমতি দেয়নি। প্রয়োজনে জোর করে করব ।"

কেরলের উন্নয়নকে তুলে ধরতে চাইছেন বঙ্গ সিপিএম নেতৃত্ব

এ নিয়ে সিপিএম-কে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিমও। তাঁর বক্তব্য, "এখানে এত উন্নততর বাম সরকার ছিল যে সেই বাম সরকারকে বাংলার মানুষ ভুলে গিয়ে জিরো করে দিয়েছে। কেরল মডেল আনলেও বাংলায় বামের স্যার নেই। মুঘল এম্পায়ার যেমন আসবে না অতীত যেমন আসবে না ব্রিটিশ যেমন আসবেনা তেমনি বামেরাও আসবে না। ভাবছে অনেক কিছু আল্টিমেটলি জিরো।"

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে কেরল মডেলকে হাতিয়ার করে কি ঘুরে দাঁড়াতে পারবে সিপিএম, প্রশ্ন রাজনৈতিক মহলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Spy Suspects Arrested: গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget