এক্সপ্লোর

Howrah Fake Doctor Arrested: বৈধ সার্টিফিকেট ছাড়াই চলছিল চেম্বার, পুলিশের জালে দুই ভুয়ো ডেনটিস্ট

হাওড়ার (Howrah) কালীবাবু বাজার এলাকার বাসিন্দা পীযুষ দাস ও লিলুয়ার রবীন্দ্র সরণী এলাকার বাসিন্দা নিরজনাথ গুপ্তা। দীর্ঘদিন ধরে তারা নিজেদের দাঁতের চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখছিলেন।

সুনীত হালদার, হাওড়া: পুলিশের জালে দুই ভুয়ো দাঁতের চিকিৎসক (Fake Dentists)। বৃহস্পতিবার রাতে লিলুয়া (Liluah) ও হাওড়া (Howrah) থানা এলাকা থেকে দু-জনকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) গোয়েন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার কালীবাবু বাজার এলাকার বাসিন্দা পীযুষ দাস ও লিলুয়ার রবীন্দ্র সরণী এলাকার বাসিন্দা নিরজনাথ গুপ্তা। দীর্ঘদিন ধরে তারা নিজেদের দাঁতের চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখছিলেন। এদের কোনও রেজিস্ট্রেশন নম্বর নেই বলে অভিযোগ ওঠে। 

কিছুদিন আগে ডেন্টাল কমিশনের (Dental Commission) পক্ষ থেকে এই বিষয়ে সিআইডি-র কাছে অভিযোগ করা হয়। এরপরই হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) কাছে বিষয়টি জানায় সিআইডি। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা তদন্ত শুরু করেন। গ্রেফতার করা হয় দুই ভুয়ো দাঁতের চিকিৎসককে। জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করা হয়। গতকাল ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হয়েছে।

গত ১৭ নভেম্বর ভুয়ো কোভিড রিপোর্ট বানিয়ে বাংলাদেশে (Bangladesh) যাওয়ার অনুমতি হাসিল করিয়ে দিত ফুলবাড়ির এক ওষুধ দোকানদার । শিলিগুড়ির (Siliguri) বেসরকারি একটি প্যাথোলজির অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে সেই ব্যবসায়ী ।

জানা গিয়েছে, মোটা টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্যাথোলজির নামে কোভিড সার্টিফিকেট জাল করে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার ছাড়পত্র তৈরি করিয়ে দিত ফুলবাড়ির ওষুধের দোকানদার দীপঙ্কর সরকার । শিলিগুড়ির একটি প্যাথোলজি ল্যাব বিষয়টি জানতে পেরে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল ফুলবাড়ি পূর্ব ধনতলা থেকে গ্রেফতার করা হয় সেই ওষুধ ব্যবসায়ী দীপঙ্কর সরকারকে। 

আরও পড়ুন: 'সমস্ত গরুর হাট তুলে দিতে হবে, গোমাতা বেচাকেনা করা যাবে না' , বিএসএফ-এর অনুষ্ঠানে শুভেন্দুর হুঙ্কার

আরও পড়ুন: ওহ্ লাভলি নয় ! 'দিদি'র নির্দেশের পর মদনের গলায় এবার 'আকাশ ভরা সূর্য তারা'

সেরা শিরোনাম

কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক ! পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক ! পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget