এক্সপ্লোর

Howrah News: মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই নড়ে বসল হাওড়া পুরসভা, ভেঙে দেওয়া হল অবৈধ নির্মাণ..

Mamata On Howrah Municipal Corporation: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই নড়ে বসল হাওড়া পুরসভা, বেশ কিছু বাড়িকে ভেঙে দেওয়ার নির্দেশ..

সুনীত হালদার, হাওড়া: হাওড়া শহরের বুকে যত্রতত্র বেআইনি বাড়ি ছড়িয়ে রয়েছে। বেশিরভাগ জায়গায় পুরসভা থেকে তিন তলা বাড়ির অনুমতি থাকলেও প্রোমোটাররা বেআইনিভাবে উপরের আরও তিন থেকে চারটি ফ্লোর বাড়িয়ে নিচ্ছে বলে অভিযোগ। এমনকি গলির মধ্যেও অবাধে বহুতল বাড়ির নির্মাণ চলছে। মূলত প্রোমোটাররা অতিরিক্ত লাভের জন্যে এই কাজ করছে বলে অভিযোগ। এই নিয়ে বিপদের আশঙ্কা বাড়ছে। 

এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বাড়ি নির্মাণ সংস্থা Credai. ওই সংস্থার ফাউন্ডার মেম্বার নন্দকিশোর লাখোটিয়া বলেন একশ্রেণীর প্রোমোটার পুরসভার আইনের কোন তোয়াক্কা না করে বেআইনিভাবে বাড়ি তৈরি করছেন। এর ফলে যে কোন মুহূর্তে বড়সড় বিপদ ঘটতে পারে। তিনি আরও বলেন পুরসভার পক্ষ থেকে নজরদারি না থাকায় এই ধরণের ঘটনা বাড়ছে। এ ব্যাপারে পুর আইন আরো কঠোর হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

এদিকে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, পুরসভায় নজরদারি চালানোর মতো ইঞ্জিনিয়ারের সংখ্যা কম। বাড়ি ভাঙার জন্য একটি ডিমোলিশন স্কোয়াড আছে। যার ফলে বেআইনি বাড়ি ভাঙতে অসুবিধা হচ্ছে। তবে পুরসভার পক্ষ থেকে গত তিন বছরে পুলিশকে সঙ্গে নিয়ে ১২৫ টি বেআইনি বাড়ি ভাঙা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, বেশিরভাগ বেআইনি বাড়ি সাত আট বছর আগে তৈরি হয়েছে যেখানে মানুষ বাস করেন। তাই হঠাৎ তাঁদের বাড়ির ভেঙে ফেলার সমস্যা আছে। তার কারণ এর সঙ্গে মানবিকতার সম্পর্ক আছে। তাই যেসব বাড়িতে মানুষ এখনও বসবাস করে না ওইসব বাড়ি ভাঙা হচ্ছে। তবে বাড়ি ভাঙার ক্ষেত্রে নানা ধরনের আইনি জটিলতাও রয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী নির্দেশ আর তারপরেই নড়েচড়ে বসলো হাওড়া পুরসভা ।হাওড়ার ১৮ নম্বর ওয়ার্ডের বেণীমাধব মুখার্জি লেনের অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হল হাওড়া পুরসভার পক্ষ থেকে।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে শান্তিপুর, কী করে 'খারাপ পারফরম্যান্সের' তালিকায় এল নাম ?

হাওড়া শহর জুড়ে বেআইনি বাড়ির রমরমা। যেভাবে দিনের পর দিন শহর জুড়ে বেআইনি নির্মাণ বেড়ে চলেছে তাই নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভা ঘরে প্রশাসনিক কর্তাদের কার্যত এক হাত নেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন  সরু গলির মধ্যে ৯-১০ তলা বাড়ি তৈরি হচ্ছে। এরমধ্যে দমকলের গাড়িও ঢুকতে বাধা পাবে। এর পেছনে বড়সড় দুর্নীতি আছে বলেও তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর নড়েচড়ে বসেছে হাওড়া পুরসভা। পুরসভার পক্ষ থেকে শহরের বেআইনি বাড়িগুলোর ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি বেশ কিছু বাড়িকে ভেঙে ফেলা হবে বলে জানানো হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 
 

সেরা শিরোনাম

Kali Pujo 2026: কালীপুজোয় দাপট দেখাল শব্দবাজি, প্রাণ ওষ্ঠাগত হাসপাতালে থাকা রোগীদের একাংশের, শব্দদূষণের মাত্রা ঠিক কতটা?
কালীপুজোয় দাপট দেখাল শব্দবাজি, প্রাণ ওষ্ঠাগত হাসপাতালে থাকা রোগীদের একাংশের, শব্দদূষণের মাত্রা ঠিক কতটা?
West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget