এক্সপ্লোর

Howrah News: এক ক্লিকে লক্ষাধিক টাকা গায়েব, বেলুড়ে কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র, গ্রেফতার ১৩

জানা যাচ্ছে, এই ঘটনার সঙ্গে জড়িত ধৃতরা দেশের এবং বিদেশের বহু মানুষকে লোভনীয় টোপ দিত। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের পেমেন্ট বাকি রয়েছে বলেও তারা নানা টোপ দিত গ্রাহকদের।

সুনীত হালদার, হাওড়া: কল সেন্টারের (Call Centre) আড়ালে চলছিল প্রতারণা চক্র। গত এক বছর ধরে বহু মানুষের কোটি কোটি টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে এই প্রতারণা চক্রের বিরুদ্ধে। গোপন অভিযান চালিয়ে প্রতারণা চক্রের সঙ্গে জড়িত ১৩জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) অন্তর্গত বেলুড় (Belur) স্টেশন রোডে।

হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, গত এক বছর ধরে বেলুড় স্টেশন রোডে কল সেন্টার চালাচ্ছিল বেশ কয়েকজন যুবক। তারা আর পাঁচটা কল সেন্টারের মতোই তিনটি শিফটে কাজ করত। ওই কল সেন্টারে কর্মরত যুবকদের বেতন ছিল ১২ থেকে ১৫ হাজার টাকা। কয়েকদিন আগে হোপন সূত্রে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা খবর পান যে, ওই কল সেন্টার থেকে দেশ বিদেশের বহু মানুষের কোটি কোটি টাকা প্রতারণা করা হয়েছে। খবর পাওয়ার পরই গতকাল রাতে গোয়েন্দাদের একটি দল গোপনে অভিযান চালান ওই কল সেন্টারে। সেখান থেকে মোট ১৩জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন - Howrah Weather Forecast: আজ হাওড়ার আবহাওয়া কেমন, কালকের পূর্বাভাস কী?

পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে যে, ধৃতদের কাছ থেকে ৪টি ল্যাপটপ, ৮টি কম্পিউটর, মাইক্রোফোন এবং প্রচুর কাগজপত্র উদ্ধার হয়েছে। জানা যাচ্ছে, এই ঘটনার সঙ্গে জড়িত ধৃতরা দেশের এবং বিদেশের বহু মানুষকে লোভনীয় টোপ দিত। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের পেমেন্ট বাকি রয়েছে বলেও তারা নানা টোপ দিত গ্রাহকদের। সেই সময় তারা গ্রাহকদের মোবাইলে একটি লিঙ্ক পাঠাত। আর গ্রাহকরা ওই লিঙ্কে ক্লিক করলেই তাঁদের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা তুলে নিত প্রতারকরা। এভাবেই গত এক বছরে কয়েক হাজার মানুষের সঙ্গে প্রতারণা করেছে ওই যুবকরা। প্রাথমিক তদন্তের পর পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে যে, ওই কল সেন্টারটি মূল প্রতারণা চক্রের এজেন্ট হিসেবে কাজ করত। আজ ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়। বিচারক তাদের চারজনকে চারদিনের পুলিশ হেফাজত এবং বাকি ৯জনকে চারদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে মূল চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget