এক্সপ্লোর

Howrah News: নৌকায় বসে ছবি তুলছিলেন মোবাইলে, আচমকাই পিছলে গেল শরীর ! মর্মান্তিক দুর্ঘটনা রূপনারায়ণে..

Howrah River Accident: মোবাইলে ছবি তোলার সময় মর্মান্তিক দুর্ঘটনা রূপনারায়ণ নদীতে, নামানো হল ডুবুরি..

সুনীত হালদার, হাওড়া: মোবাইলে ছবি তোলার সময় অসাবধানের বশে নৌকা থেকে পড়ে গিয়ে রূপনারায়ণ নদীতে তলিয়ে গেলেন এক যুবক। বুধবার ঘটনাটি ঘটে বাগনানের বাক্সী এলাকায়।

আরও পড়ুন, রাজ্য জুড়ে চাকরিহারাদের DI অফিস অভিযান, পুলিশের পা ধরে শিক্ষকের কান্না, ' গুলি চালিয়ে দিন আমাদের..' !

স্থানীয় সূত্রে জানা গেছে,  পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার দুধকুমড়া থেকে হাওড়া জেলার বাগনান থানার বাক্সীতে আসছিল একটি যাত্রীবাহী নৌকা। স্থানীয়দের দাবি, সেইসময় নৌকায় বসে বছর ৪৫ এর এক ব্যক্তি ছবি তুলছিলেন। সেই সময় অসাবধানবশত রূপনারায়ণ নদীতে পড়ে যান ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আসে সিভিল ডিফেন্সের টিম। নিঁখোজ যুবকের খোঁজে নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে বলে জানা গেছে। যদিও এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।  নিঁখোজ ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানার চেষ্টা চলছে।

তেইশ সালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বার্নপুরের দামোদর নদে দুটি পৃথক ঘটনায় স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল তিনজন। হিরাপুর থানার পুলিশ ও জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের উদ্ধারকারী দল চেষ্টা চালিয়ে  গিয়েছিল তাঁদেরকে উদ্ধারের জন্য। যদিও এখনও পর্যন্ত তাদের উদ্ধার করা যায়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, তলিয়ে যাওয়া তিনজনের মধ্যে দুজন আসানসোলের ডিএভি স্কুলের পড়ুয়া ও একজন হিরাপুর থানার বার্নপুরের আলমনগরের। হিরাপুর থানার অন্তর্গত ভূতনাথ মন্দিরের কাছে এবং নেহেরু পার্কের পেছনে দামোদরের ঘাটে স্নান করতে যাওয়া ৬ কিশোরের মধ্যে ৩ জন নদীতে তলিয়ে গিয়েছিল।  নিখোঁজ তিন পড়ুয়ার নাম হল, আতিকুল খান ( ১৪) পীযূষ প্রসাদ (১২) ও রাহুল পন্ডিত (২০)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  বিকেলে আলমনগরের বাসিন্দা তিন কিশোর নেহেরু পার্কের পেছনে কাছে দামোদর নদে স্নান করতে গিয়েছিল। তখন আলমনগরের বাসিন্দা শাকিল খানের ১৪ বছর বয়সী ছেলে বার্ণপুরের স্কুলের সপ্তম শ্রেণীর পড়ুয়া আতিকুল খান নদীতে তলিয়ে গিয়েছিল। তার সঙ্গে থাকা দুইজন তারা তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত অবশ্য তারা বেঁচে ফিরেছিল। কিন্তু আতিকুলের খোঁজ মেলেনি। সে তলিয়ে যায়। অন্যদিকে, আসানসোলের বস্তিন বাজারের বাসিন্দা তিন পড়ুয়া বার্ণপুরে ভূতনাথ মন্দিরের কাছে দামোদর রেল সেতু পেরিয়ে ওপারের দিক থেকে সাঁতুড়ি এলাকার দামোদরের ঘাটে স্নান করতে গিয়েছিল। বস্তিন বাজারের বাসিন্দা পীযূষ প্রসাদ (১২) ও রাহুল পণ্ডিত (২০) নদীর জল কম থাকায় অন্য পাড়ে যাওয়ার চেষ্টা শুরু করেছিলেন। ওই সময় দুজনকে নদীতে ডুবে যেতে দেখে তৃতীয় কিশোর নদী থেকে কোনওমতে বেঁচে ফিরে এসেছিল।

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget