এক্সপ্লোর

Howrah News: হাওড়ার ব্যবসায়ীর থেকে ৫ লক্ষ টাকা 'ছিনতাই', সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীর দল

Howrah Crime: সালকিয়া বেনারস রোডে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ লক্ষ টাকা ছিনতাই-র অভিযোগ।

সুনীত হালদার, ভাস্কর ঘোষ, হাওড়া: সালকিয়া বেনারস রোডে এক ব্যবসায়ীর (Businessman) কাছ থেকে ৫ লক্ষ টাকা ছিনতাই-র অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। তারা চাইছেন এলাকায় পুলিশি টহলদারি আরও বাড়ানো হোক।

জানা গিয়েছে, রাত সাড়ে আটটা নাগাদ সালকিয়ার চাল, ডাল ,তেল, মশলার পাইকারি ব্যবসায়ী সজ্জন সিংহানিয়া যখন দোকান বন্ধ করে টাকার ব্যাগ হাতে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় বেনারস রোডের ওপর দুই বাইক আরোহী তাঁর কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। ওই ব্যাগে পাঁচ লক্ষ টাকা এবং ব্যবসার জরুরি কাগজপত্র ছিল। ছিনতাইবাজদের মাথায় হেলমেট ছিল। তারা ছিনতায়ের পর দ্রুত গতিতে বামনগাছি ব্রিজের দিকে চলে যায়। মুহূর্তের মধ্যেই ঘটনা ঘটার পর ওই ব্যবসায়ী রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন। যদিও ছিনতাই এর সময় কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালিপাঁচঘড়া থানার পুলিশ। আজ সকালেও পুলিশের একটি তদন্তকারী দল তদন্তে আসে। পুলিশ জানিয়েছে রাস্তার ধারে সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। ওই ব্যবসায়ী মালিপাচঘড়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। 

আরও পড়ুন, ফের মানিক ঘনিষ্ঠ তাপসকে ইডির জিজ্ঞাসাবাদ

সম্প্রতি মালদায় এমনই ঘটনা ঘটে মালদায়।  দিনভর পরিশ্রমের পর বাড়ি ফিরছিলেন মালদার এক ব্যবসায়ী। কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হাতে পড়েন আইসক্রিম বিক্রেতা। খোয়ালেন মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত সব টাকা। আবার দুষ্কৃতীদের ছুরির আঘাতে ক্ষতবিক্ষতও হন। আহত আইসক্রিম বিক্রেতার নাম মিনাল হোসেন। বয়স ৩৫ বছর। চাঁচল থানার অন্তর্গত কলিগ্রামের যদুপুর এলাকাতেই বাড়ি তাঁর। বাড়ি থেকে অনতিদূরেই দুষ্কৃতীরা তাঁর উপর হামলা করে এবং সব ছিনতাই করে চম্পট দেয়।আহতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্য দিনের মতোই ঠেলাগাড়িতে আইসক্রিম নিয়ে বেরিয়েছিলেন মিনাল। এদিক ওদিক ঘুরে বিক্রিবাটার পর রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময় মল্লিকপাড়া এলাকায়, রাতের অন্ধকারে তাঁর উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। রাস্তায় আটকে দাঁড়ায়। এর পর ওই আইসক্রিম বিক্রেতাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ছিনিয়ে নেওয়া হয় সঙ্গে থাকা সব টাকা-পয়সা। বাধা দিতে গেলে যুবকের শরীরে এলোপাথাড়ি ছুরি চালিয়ে দেয় দুষ্কৃতীরা। তাতে বুকে, হাতে এবং প্রায় সারা শরীরই ক্ষতবিক্ষত হয়ে যায় মিনালের। 

 

সেরা শিরোনাম

Rejinagar By Election Counting: রেজিনগরে অবাককাণ্ড, গণনা শুরু হতেই বেরিয়ে গেলেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী, বললেন, ‘বাড়ি গিয়ে ঘুমাব’, ঘুম ভাঙলেও ফিরবেন কি? জানালেন…
রেজিনগরে অবাককাণ্ড, গণনা শুরু হতেই বেরিয়ে গেলেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী, বললেন, ‘বাড়ি গিয়ে ঘুমাব’, ঘুম ভাঙলেও ফিরবেন কি? জানালেন…
মমতা-অনুগামী তৃণমূলের সমর্থন নিয়ে নন্দীগ্রামে কোথায় দাঁড়িয়ে কং-প্রার্থী মিলন প্রধান? গণনা শুরুতেই এগিয়ে কে?
মমতা-অনুগামী তৃণমূলের সমর্থন নিয়ে নন্দীগ্রামে কোথায় দাঁড়িয়ে কং-প্রার্থী মিলন প্রধান? গণনা শুরুতেই এগিয়ে কে?
Nandigram Bypoll Election Result LIVE Updates: 'আমাদের চিন্তার কী আছে? মানুষের চিন্তা! ঘুম ভেঙে আসার প্রয়োজন হয় কি না প্রশ্ন', রেজিনগরে গোড়াতেই বুথ ছাড়লেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী
'আমাদের চিন্তার কী আছে? মানুষের চিন্তা! ঘুম ভেঙে আসার প্রয়োজন হয় কি না প্রশ্ন', রেজিনগরে গোড়াতেই বুথ ছাড়লেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী
Nandigram Rejinagar Bypoll : বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget