এক্সপ্লোর

Howrah Railway Station: ট্রেনযাত্রাকে আরও নির্বিঘ্ন করার লক্ষ্য, ভোল বদলাচ্ছে হাওড়া স্টেশন

Eastern Railway: দেশের ৪০টি স্টেশনের ভোল বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। সেই তালিকায় রয়েছে হাওড়া স্টেশন।

অরিত্রিক ভট্টাচার্য, হাওড়া: ট্রেনযাত্রাকে আরও নির্বিঘ্ন ও সময়োপযোগী করার লক্ষ্যে ভোল বদলাচ্ছে হাওড়া স্টেশন। প্ল্যাটফর্ম ও লাইন সংস্কারের জন্য ভেঙে ফেলা হচ্ছে প্রায় ৯০ বছরের পুরনো চাঁদমারি ব্রিজ। তৈরি হচ্ছে নতুন ঝুলন্ত সেতু।

ভোল বদলাচ্ছে হাওড়া স্টেশন: দেশের ৪০টি স্টেশনের ভোল বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। সেই তালিকায় রয়েছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে ওপর চাপ দিন দিন বাড়ছে। প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করেন লক্ষ লক্ষ মানুষ। রেল সূত্রে খবর, এখন যা পরিস্থিতি, তাতে যাত্রীদের ভিড় সামাল দিতে অন্তত ২৬ বগির মেল বা এক্সপ্রেস ট্রেন চালানো প্রয়োজন। কিন্তু এখন হাওড়া স্টেশনে মাত্র চারটি প্ল্যাটফর্ম আছে যেখানে ২৬ বগির ট্রেন দাঁড়াতে পারে। এই প্রেক্ষিতেই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রেলস্টেশনের ভোল বদলের ভাবনা।

স্টেশনের পিছন দিকে রয়েছে ১৯৩৩ সালে তৈরি চাঁদমরি ব্রিজ। যেটি রয়েছে পিলারের ওপর। রেল সূত্রে খবর, ওই পিলারের জন্য প্ল্যাটফর্ম বা লাইন বাড়ানো যাচ্ছে না। তাই, ভাঙা পড়তে চলেছে প্রায় ৯০ বছরের পুরনো সেতু। পুরনো সেতুর পাশেই বানানো হবে একটি তুন ব্রিজ। সেটি হবে দ্বিতীয় হুগলি সেতুর মতো ঝুলন্ত। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। রেল সূত্রে খবর, কাজ শেষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ২০২৩ সালের মার্চ।

ভিড়ের চাপ কমাতে শিয়ালদা স্টেশনের (Sealdah) নর্থ সেকশনে (North Section) প্ল্যাটফর্ম (Paltform) সম্প্রসারণের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। যে ৫টি প্ল্যাটফর্মে এখন ৯ কামরার (Coach) ট্রেন দাঁড়াতে পারে, সেখানে যাতে ১২ কামরার ট্রেন ঢোকানো যায়, তারই ব্যবস্থা করা হচ্ছে এবার। ট্রেনে যাত্রীধারণ ক্ষমতা বাড়িয়ে প্ল্যাটফর্মের ভিড় নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশাবাদী রেলকর্তৃপক্ষ।

কলকাতার (Kolkata) সঙ্গে শহরতলির যোগাযোগ ব্যবস্থার লাইফলাইন শিয়ালদা স্টেশন (Sealdah Station)। প্রতিদিন শিয়ালদা স্টেশন দিয়ে যাতায়াত করেন লক্ষাধিক যাত্রী। আর অফিস টাইমের শিয়ালদা মানে যেন দুর্নিবার জনস্রোত। ভিড়ের চাপে প্রাণ ওষ্ঠাগত। সেই ভিড়ের চাপ কমাতে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে শিয়ালদা স্টেশনের নর্থ সেকশনে। গেদে, বনগাঁ, কৃষ্ণনগর- শিয়ালদা নর্থ সেকশন থেকে মূলত এই সব শাখার লোকাল ট্রেন ছাড়ে। এই সব রুটে বাঁধ ভাঙা ভিড় প্রতিদিনের চেনা ছবি। স্টেশনে ভিড় কমাতে সব প্ল্যাটফর্ম থেকেই যাতে ১২ কামরার লোকাল ট্রেন ছাড়া যায়, এবার তারই ব্যবস্থা করা হচ্ছে।  শিয়ালদার ২, ৩, ৪, ৫ ও ১০ নম্বর প্ল্যাটফর্ম এখনও স্বল্প দৈর্ঘ্যের। ওই ৫টি প্ল্যাটফর্মে শুধুমাত্র ৯ কামরার লোকাল ট্রেন দাঁড়াতে পারে।  ওই প্ল্যাটফর্মগুলিতে যাতে ১২ কামরার লোকাল ট্রেন (Local Train) দাঁড় করানো যায়, তার জন্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হচ্ছে।

আরও পড়ুন: SSC Scam:এসএসসি নিয়োগকাণ্ডে ধৃত আরও একজন মিডলম্যান

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget