এক্সপ্লোর

Howrah News: হচ্ছে না আবর্জনা সাফাই, এবার হাওড়ায় চরমে জঞ্জাল দুর্ভোগ

Howrah Garbage Problem: পুরসভার ভ্যাট থেকে রাস্তার ওপর উপচে পড়ছে আবর্জনা। ভনভন করছে মাছি, ভয়ঙ্কর দুর্গন্ধে টেকা দায়।

সুনীত হালদার, হাওড়া: ধসের ফলে বেলগাছিয়া ভাগাড়ে আবর্জনা ফেলার কাজ বন্ধ হওয়ায় চরমে পৌঁছেছে দুর্ভোগ (Belgachia Garbage Problem)। বাসিন্দাদের একাংশের অভিযোগ, গত কয়েকদিন ধরে হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডে কোনও আবর্জনাই সাফাই হচ্ছে না। ফলে ময়লা জমে তৈরি হয়েছে চরম অস্বাস্থ্যকর পরিবেশ। এর প্রতিবাদে শরৎ চ্য়াটার্জি রোড অবরোধ করে চলে বিক্ষোভ। যদিও আগামীকালের মধ্যেই সমস্ত জঞ্জাল সরানোর আশ্বাস দিয়েছেন হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান।

চরমে পৌঁছেছে দুর্ভোগ: পুরসভার ভ্যাট থেকে রাস্তার ওপর উপচে পড়ছে আবর্জনা। ভনভন করছে মাছি, ভয়ঙ্কর দুর্গন্ধে টেকা দায়। হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড় ও পাইপ লাইন বিপর্যয়, একের পর এক বাড়িতে ফাটলকাণ্ডের পর, হাওড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে চরমে জঞ্জাল দুর্ভোগ। চ্যাটার্জিহাট, কদমতলা, পঞ্চাননতলা, সালকিয়া, শিবপুর থেকে টিকিয়াপাড়া, সব জায়গাতেই প্রায় একই ছবি। বাসিন্দাদের একাংশের অভিযোগ, গত কয়েকদিন ধরে হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডে কোনও আবর্জনাই সাফাই হচ্ছে না। ফলে গত কয়েকদিনের জমা ময়লায় এভাবেই বিভিন্ন ওয়ার্ডে জমেছে জঞ্জালের স্তূপ। তৈরি হয়েছে চরম অস্বাস্থ্যকর পরিবেশ। পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দ্রনাথ দাস বলেন, "রাস্তায় নেমে আসছে জঞ্জাল। পুরসভাকে জানানো সত্ত্বেও কাজ হচ্ছে না।''

এই ঘটনার প্রতিবাদে রবিবার, প্রায় ঘণ্টাখানেক শরৎ চ্য়াটার্জি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান হাওড়া পুর-এলাকার বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি আয়ত্বে আনতে ঘটনাস্থলে যেতে হয় স্থানীয় থানার পুলিশকে। যদিও এই ঘটনায় হাওড়া পুরসভার তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, "হাওড়ার ৫০টি ওয়ার্ড মিলিয়ে প্রতিদিন ৬০০ মিলিয়ে আবর্জনা তৈরি হয়। আমরা দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করছি। ইতিমধ্যেই ৮০ শতাংশ জঞ্জাল সরানো হয়েছে।'' পুরসভা সূত্রে খবর, গত বৃহস্পতিবার থেকে হাওড়ার আবর্জনা নিয়ে এসে ফেলা হচ্ছে কলকাতার ধাপায়।

এদিকে দ্রুত হাওড়া পুরসভার ভোট চেয়ে গত শুক্রবার পথে নামে সিপিএম। মিছিল করে পুরসভার গেটের সামনে গিয়ে দেখানো হয় বিক্ষোভ। বছরের পর বছর কেন ভোট হচ্ছে না? প্রশ্ন তুলে সরব হন বাম আন্দোলনকারীরা। পাশাপাশি হাওড়ার বেলগাছিয়ার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বড় অঙ্কের আর্থিক সাহায্য়ের দাবিতে দেওয়া হয় স্লোগান। ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের পুলিশ আটকে দিলে তৈরি হয় ধস্তাধস্তির পরিস্থিতি। প্রায় একযুগ আগে ২০১৩ সালে শেষবার নির্বাচন হয় হাওড়া পুরসভায়। ২০১৬ সালে বালি পুরসভাকে হাওড়া পুরসভার সঙ্গে জুড়ে দেওয়া হয়। ২০১৮-র ১০ ডিসেম্বর হাওড়া পুরসভায় তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করতে ২০২১-এর ১২ নভেম্বর বিধানসভায় সংশোধনী বিল পাস করায় রাজ্য সরকার। সেই বিলে, তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সম্মতি না মেলায় থমকে যায় ভোট প্রক্রিয়া। পুরসভা পরিচালনার দায়িত্ব থেকে যায় প্রশাসকমণ্ডলীর হাতে। সেই থেকে নানা জটিলতায় আর ভোট হয়নি হাওড়া পুরসভায়।

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget