এক্সপ্লোর

Howrah News: এক মাসের লড়াই শেষ, মৃত্যু হল বেলুড়ের অ্যাসিড আক্রান্ত তরুণীর

Belur News: নিজেরই বোনের হাতে অ্যাসিড আক্রান্ত হয়ে প্রায় এক মাসেরও বেশি লড়াই করে হার মানলেন বেলুড়ের ভোটবাগানের তরুণী।

ভাস্কর ঘোষ, বেলুড়: থামল জীবনযুদ্ধ। প্রায় মাসখানেক লড়াই করে শেষমেশ মৃত্যু হল বেলুড়ের (Belur) অ্যাসিড আক্রান্ত তরুণীর। মঙ্গলবার রাত সাড়ে ৮ টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি সরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

অ্যাসিড আক্রান্ত তরুণীর মৃত্যু: নিজেরই বোনের হাতে অ্যাসিড আক্রান্ত হয়ে প্রায় এক মাসেরও বেশি লড়াই করে হার মানলেন বেলুড়ের ভোটবাগানের তরুণী। গত ২১ আগস্টের রাতে ঘুমের মধ্যে ওই তরুণী ও তাঁর বোন ঘুমিয়ে ছিলেন। প্রথমে অভিযোগ ওঠে সেই সময় ঘরের ঘুলঘুলি দিয়ে তাঁদের গায়ে অ্যাসিড ছুঁড়ে দেয়। রাতেই অভিযোগ দায়ের করা হয় বেলুড় থানায়। পুলিশ এসে ঘটনাস্থল পরীক্ষা করেন। পরে ফরেন্সিক বিশেষজ্ঞরাও পরীক্ষা করেন ঘটনাস্থল। কিন্তু কেউই বাইরে থেকে অ্যাসিড ছোঁড়ার কোনও প্রমাণ পাননি। এরই মধ্যে অ্যাসিড হামলায় গুরুতর জখম তরুণীকে প্রথমে জয়সওয়াল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর  হাওড়া হাসপাতাল, কলকাতা মেডিক্যাল কলেজ ঘুরে দক্ষিণ কলকাতার বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এতদিন তাঁর চিকিৎসা চলছিল। শরীরের অনেকটা অংশ অ্যাসিডে পুড়ে যাওয়ায় প্রথম থেকেই খুবই সঙ্কটজনক অবস্থায় ছিলেন তরুণী। শেষমেশ মঙ্গলবার রাত সাড়ে ৮ টা নাগাদ মৃত্যু হয় তাঁর।

এদিকে ঘরের বাইরে থেকে অ্যাসিড হামলার প্রমাণ না পেয়ে পুলিশ পরিবারের সদস্যদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করে। শেষ পর্যন্ত আক্রান্ত তরুণীর ছোট বোন স্বীকার করে সেই দিদির উপর রাগ থেকে এই কাণ্ড ঘটিয়েছিল। গত ২৮ আগস্ট গ্রেফতার। ওইদিনই তাকে হাওড়া আদালতে তোলা হলে আদালতের নির্দেশে জেল হেফাজত হয়। কিন্তু ঠিক কি কারণে অভিযুক্ত তরুণী নিজের দিদির ওপর এমন প্রাণঘাতী হামলা করল তা এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। পরিবার সূত্রে জানা গিয়েছিল দিদির সঙ্গে বোনের নানা ব্যাপারে ঝামেলা লেগে থাকত। খাবার থেকে শুরু করে অন্য অনেক কিছু নিয়েই দুই বোনের বিবাদ হত। তবে শুধু এত তুচ্ছ কারণেই এই অপরাধ ঘটায় ২১ বছরের তরুণী না কি নেপথ্যে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandip Ghosh:সন্দীপ ঘোষের নামের পাশ থেকে উধাও 'সাসপেন্ডেড' স্টেটাস! চিকিৎসক সংগঠনের দাবিতে বিতর্ক

সেরা শিরোনাম

West Bengal News Live: INDIA ব্লকে ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, মমতা তৃণমূল, স্ট্যালিনকে বোঝাতে চেন্নাইয়ে সনিয়া, রাহুল ও মমতারা
INDIA ব্লকে ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, মমতা তৃণমূল, স্ট্যালিনকে বোঝাতে চেন্নাইয়ে সনিয়া, রাহুল ও মমতারা
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Embed widget