এক্সপ্লোর

Boat Capsized: পিকনিক করে ফেরার পথে দুর্ঘটনা! দাসপুরের কাছে নৌকাডুবি, নিখোঁজ ৫

Howrah News: নিখোঁজদের সন্ধানে এলাকার মাঝিদের নিয়ে পুলিশ রূপনারায়ণ নদের মানকুর বাকসি-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি করছে। নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের টিমও।

সুনীত হালদার, হাওড়া: রূপনারায়ণে নৌকাডুবি (Boat Capsized)। মর্মান্তিক দুর্ঘটনায় নিখোঁজ কমপক্ষে ৫। নিখোঁজদের মধ্যে রয়েছে এক শিশু। তার সঙ্গে নিখোঁজ এক কিশোর, দুই বৃদ্ধা ও এক বৃদ্ধা। 

রূপনারায়ণ নদে নৌকাডুবি, নিখোঁজ অন্তত ৫

রূপনারায়ণ নদে (Roopnarayan River) নৌকাডুবি হয়ে নিখোঁজ কমপক্ষে ৫। এক শিশু ও এক কিশোর-সহ নিখোঁজ ৫। এদের মধ্যে ৪ জনের বাড়ি হাওড়া (Howrah) ও একজনের বাড়ি বাগনানের (Bagnan) মানকুর।

বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে দাসপুর থানার দুধকোমরা এবং হাওড়ার বাগনান থানার চিতনান এলাকার মাঝে রূপনারায়ণ নদে। পুলিশ জানিয়েছে নিখোঁজরা হলেন ৭ বছরের ঋষভ পাল, ১৭ বছরের প্রীতম মান্না, অচ্যুৎ সাহা, অমর ঘোষ ও তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষ। প্রীতমের বাড়ি মানকুরে। বাকি চারজনের বাড়ি হাওড়ার বেলগাছিয়ার লিচুবাগান এলাকায়।

নিখোঁজদের সন্ধানে এলাকার মাঝিদের নিয়ে পুলিশ রূপনারায়ণ নদের মানকুর বাকসি-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি করছে। নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের টিমও। খবর পেয়ে ঘটনাস্থালে আসেন জেলাশাসক পি  দীপাপ্রিয়া, হাওড়ার গ্রামীণ পুলিশের সুপার স্বাতী ভাঙ্গালিয়া, আসেন আমতার বিধায়ক সুকান্ত পাল। জানা গিয়েছে, মোট ১৮ জনের একটি দল মানকুর থেকে নৌকায় চেপে পশ্চিম মেদিনীপুরের দুধকোমরার ত্রিবেনী পার্কে পিকনিক করতে আসে। পিকনিক শেষে তাঁরা ফের নৌকায় চেপেই মানকুরের দিকে ফিরছিলেন।

বাড়ি ফেরার সময়েই ঘটে দুর্ঘটনা। সেই সময়ই কোনও কারণে নৌকা কাত হয়ে যায় এবং তারপরে ডুবে যায়। সকলেই নদীতে পড়ে যান। নৌকা ডুবতে দেখে নদীতে থাকা ও পাড়ে থাকা অন্যান্য নৌকার মাঝিরা নৌকা নিয়ে নদীতে চলে যায়। শুরু করে দেন উদ্ধার কাজ। তাঁরা ১৩ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। বাকিরা এখনও নিখোঁজ।

জানা গিয়েছে, হাওড়ার বেলগাছিয়ার লিচুবাগান থেকে ১৩ জন এসেছিলেন। আর মানকুরের পাঁচজন ছিলেন। মহাদেব কর্মকার ছিলেন মূল উদ্যোক্তা। তিনি তাঁর পরিচিত গণেশ মান্নার বাড়িতে মানকুরে এসেছিলেন। সেখান থেকেই তাঁরা পিকনিক করতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। গণেশ মান্না নিজেও এদিন পিকনিকে গিয়েছিলেন। তিনি জানান যাওয়ার সময় নৌকা দুটি খেপে ১৮ জনকে ভাগ করে নিয়ে গিয়েছিল। আর ফেরার সময় একটি খেপেই সকলকে নিয়ে ফিরছিলেন। আর এতেই সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে। যাত্রীদের মধ্যে অনেকে বলেছেন নৌকা ছিল নড়বড়ে এবং তাতে জল ঢুকছিল। তারা নৌকার মাঝিকে জল বের করে নৌকা ছাড়ার কথা বললেও তিনি তা শোনেননি বলে অভিযোগ।

আরও পড়ুন: Swami Vivekananda: শিবপুরে স্বামীজির পদার্পণকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ, নির্মিত হবে তোরণ, হল ভিত্তিপ্রস্তর স্থাপন

এদিকে এই খবর পেয়ে বেলগাছিয়ার লিচুবাগানে নেমে এসেছে দুশ্চিন্তা। জানা গিয়েছে এদিন আটটা-সাড়ে আটটা নাগাদ সকলে যে যার নিজেদের ব্যক্তিগত গাড়ি করে মানকুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। এখানে সকাল দশটা-সাড়ে দশটা নাগাদ পৌঁছন এবং তারপরেই নৌকা করে দুধকোমরার উদ্দেশে রওনা দেন। সেখানে তাঁরা পৌঁছেছিলেন সাড়ে বারোটা নাগাদ। বেলগাছিয়ার বাসিন্দারা জানিয়েছেন বিকেল চারটে-সাড়ে চারটের পর থেকে তাঁরা আর কাউকে ফোনে যোগাযোগ করতে পারেননি। সন্ধ্যার পর মানকুরের বাসিন্দাদের ফোন করে জানতে পারেন নৌকাডুবি হয়েছে। এখন সকলের একটাই প্রার্থনা যেন প্রত্যেকে জীবিত অবস্থায় বাড়ি ফিরে আসেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

সেরা শিরোনাম

Madan On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
Birati: বিরাটিতে SFI-এর সভায় হামলা, ভাঙচুর মঞ্চ, চেয়ার, বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির
বিরাটিতে SFI-এর সভায় হামলা, ভাঙচুর মঞ্চ, চেয়ার, বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির
Humayun Kabir: অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?

ভিডিও

CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget