এক্সপ্লোর

Belur Math: প্রথা মেনে দোলের আগের দিন হোলিকা দহন বেলুড় মঠে

Holika Dahan: সন্ন্যাসী মহারাজরা গান এবং সংকীর্তন করেন। দূর দূরান্ত থেকে আগত ভক্ত এবং দশকরা উপভোগ করেন সমস্ত অনুষ্ঠান

ভাস্কর ঘোষ, বেলুড় : প্রথা মেনে দোলের আগের দিন বেলুড় মঠে হল বুড়ি পোড়া বা হোলিকা দহন। রীতি অনুযায়ী, শ্রীরামকৃষ্ণ দেবের মন্দিরে সন্ধ্যারতির পর স্বামীজির বাসভবন সংলগ্ন গঙ্গার ধারে সন্ধে পৌনে ৭টা নাগাদ শুরু হয় হোলিকা দহন অনুষ্ঠান। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ, ভক্ত ও সন্ন্যাসী মহারাজরা। দহনের আগে পুজোপাঠ, আরতি ইত্যাদি হওয়ার পরে অগ্নিসংযোগ করা হয়। পুরাতন রীতির সঙ্গে পুরাতন জীর্ণতা মুছে বসন্তের আবাহন অর্থাৎ নবীনবরণ। অনুষ্ঠানের আনন্দ নেন সকলেই। সন্ন্যাসী মহারাজরা গান এবং সংকীর্তন করেন। দূর দূরান্ত থেকে আগত ভক্ত এবং দশকরা উপভোগ করেন সমস্ত অনুষ্ঠান।

হোলির রঙে মাতোয়ারা হয়ে ওঠার তৎপরতা চলছে দেশজুড়ে। এই উৎসব বসন্তের আগমনের বার্তা দেয়। এই উৎসবে বিভিন্ন রঙে একে অপরকে রাঙিয়ে দেওয়ার হিড়িক পড়ে যায়। লাল-নীল-হলুদ-সবুজ-গোলাপি...বাদ থাকে না কিছুই। কিন্তু, সব উৎসবের মতোই হোলিতেও প্রয়োজন সাবধানতা। বিশেষ করে বাচ্চাদের নিয়ে এই সময়ে সতর্ক থাকা উচিত। কারণ, তাদের যেমন মোলায়েম ত্বকের ক্ষতি হতে পারে, আবার শ্বাস-সমস্যাও হতে পারে। রঙে যেসব রাসায়নিক ব্যবহার করা হয় তা ক্ষতি করতে পারে শিশুদের। যে তীব্র আওয়াজ ও জল ছেটানো হয়, তাতে সমস্যা হতে পারে। এই পরিস্থিতিতে কী করে হোলিতে সুরক্ষিত রাখবেন শিশুদের ?

  • যদি সম্ভব হয়, বাড়িতেই হোলির আয়োজন করুন। যাতে বাইরে অনেকের সামনে তাকে না পড়তে হয়। বাড়িতেই অপেক্ষাকৃত নিরাপদ রঙের আয়োজন করে উৎসবের পরিবেশ তৈরি করুন।
  • ফুল, সবজি বা হার্বাল নিঃসরণ থেকে তৈরি প্রাকৃতিক ও অর্গানিক রং ব্যবহার করুন। সিন্থেটিক রং ব্যবহার করবেন না। তা শিশুর পক্ষে ক্ষতিকারক হতে পারে।
  • হাল্কা ও হাত-পর্যন্ত ঢাকা পোশাক পরান শিশুকে। প্যান্টও যাতে নরম হয় সেদিকে খেয়াল রাখুন। 
  • সরাসরি রং বা রং মিশ্রিত জল যাতে শিশুর কাছে না পৌঁছয় সেদিকে খেয়াল রাখুন। কারণ, নাক-মুখ দিয়ে রং ঢুকে গিয়ে সমস্যা হতে পারে।
  • রং বাইরে খেলুন বা বাড়িতে, শিশু যাতে হাইড্রেট থাকে তার দিকে নজর দিন। 
  • হোলির সময় শিশুর দিকে কড়া নজর রাখুন। দেখুন যে, তার কোনও অ্যালার্জির সমস্যা হচ্ছে কি না।
    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে   

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget