এক্সপ্লোর

Uluberia : ছিনতাইয়ে বাধা দেওয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, টাকা ও গয়নার ব্যাগ ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের

Howrah: ব্যাগে ৪০ থেকে ৫০ হাজার টাকা ও গয়না ছিল বলে দাবি করা হয়েছে

সুনীত হালদার, উলুবেড়িয়া : বাইকে করে এসে স্বর্ণ ব্যবসায়ীর (Businessman) টাকা ও গয়নার ব্যাগ ছিনতাই দুষ্কৃতীদের। বাধা দেওয়ায় ব্যবসায়ীকে গুলি (Businessman Shot by Miscreants) করার অভিযোগ। তাঁর ডান হাতে গুলি লাগে। ব্যাগে ৪০ থেকে ৫০ হাজার টাকা ও গয়না ছিল বলে দাবি করা হয়েছে। ঘটনার পর দীর্ঘক্ষণ কেটে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা। এই পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন আক্রান্তের পরিবার ও এলাকার মানুষ।

কীভাবে ঘটল ঘটনাটি ?

গতকাল রাতে উলুবেড়িয়ার যদুরবেড়িয়ার বাহিরতফার ঘটনা। ছিনতাইয়ে বাধা দেওয়ায় স্বর্ণ ব্যবসায়ী সুব্রত মাইতিকে গুলি করার অভিযোগ ওঠে। ব্যবসায়ী যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় পাড়ার মধ্যেই ২টি বাইকে করে আসা ৫ থেকে ৬ জন দুষ্কৃতীর দল তাঁর বাইকটিকে ঘিরে ধরে। ব্যবসায়ী টাকা ও গয়নার ব্যাগ দিতে অস্বীকার করেন। সেই সময় দুষ্কৃতীরা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। দুষ্কৃতীদের গুলি ব্যবসায়ীর ডান হাতে লাগে। সেই সুযোগে দুষ্কৃতীরা ৪০ থেকে ৫০ হাজার টাকা ও গয়নার ব্যাগ নিয়ে চম্পট দেয়। তারা ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে পালিয়ে যায়। 

এরপর জখম ব্যবসায়ীকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসার পর গতকাল গভীর রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি এখন বাড়িতেই আছেন। ঘটনার তদন্তে নামে উলুবেড়িয়া থানার পুলিশ। ঘটনাস্থলে যান পুলিশের পদস্থরা। কিন্তু, ঘটনার পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা। আতঙ্কে রয়েছেন আক্রান্তের পরিবার সহ এলাকার মানুষ। নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। অবিলম্বে পুলিশের টহলদারি বাড়ানোর পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। এলাকার একটি বাড়ির সিসিটিভিতে ধরা পড়েছে দুটো বাইকে দুষ্কৃতীদের পালানোর ছবি।

গত জুলাই মাসে বর্ধমান শহরে পুলিশের জালে ধরা পড়ে ৪ দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও গুলি। গ্রেফতার করার পর, তাদের মোডাস অপারেন্ডি জেনে হতবাক হয়ে যায় পুলিশ। পুলিশের দাবি, জাতীয় সড়কে ডাকাতি করত দলটি। মূলত টার্গেট ছিলেন ট্রাক বা লরি চালকরা। পুলিশ জানায়,মহিলা সেজে হাত দেখিয়ে লরি বা ট্রাক দাঁড় করাত এক দুষ্কৃতী। সেই সুযোগে পজিশন নিয়ে নিত তার সঙ্গীরা। একজন চালকের কেবিনে উঠে তাক করত বন্দুক। এরপর টাকাপয়সা ছিনতাই করে চম্পট দিত দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, ধৃত ৪ জনই বর্ধমান শহরের বাসিন্দা। তাদের জেরা করে চক্রের বাকিদের সন্ধান চলছে।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget