এক্সপ্লোর

Howrah News: গৃহস্থের বাড়িতে বাঘরোল উদ্ধার, 'চিতাবাঘ' ভেবে আতঙ্কে কাঁটা বাগনানের পরিবার

Howrah Fishing Cat Rescue: গৃহস্থের বাড়ির বাথরুমে ঢুকে পড়া একটি বাঘরোলকে উদ্ধার করল পরিবেশ কর্মী ও বন দফতর।

 সুনীত হালদার, হাওড়া: গৃহস্থের বাড়ির বাথরুমে ঢুকে পড়া একটি বাঘরোলকে (Fishing Cat) উদ্ধার করল পরিবেশ কর্মী ও বন দফতর। সোমবার ঘটনাটি ঘটেছে  বাগনান থানা এলাকার (Bagnan Police Station) আকুভাগ দক্ষিণ মল্লিক পাড়ায়।

জানা গিয়েছে, রবিবার রাতে আকুভাগ মল্লিক পাড়ার বাসিন্দা সিরাজুল মল্লিকের বাড়ির বাথরুমে ঢুকে পড়েছিল ওই বাঘরোলটি। পরিবারের লোকজন প্রাণীটির গর্জন শুনে ভয় পেয়ে বাথরুমের দরজা বন্ধ করে দেন। চিতাবাঘ বা অন্য কোনও হিংস্র প্রাণী ভেবে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন। এরপরেই বিষয়টি গ্রামে চাউর হতেই সিরাজুল মল্লিকের বাড়িতে ভীড় জমান শয়ে শয়ে মানুষ। আজ  বিকালে বন দফতরের কর্মীরা আকুভাগে সিরাজুল মল্লিকের বাড়ি গিয়ে বাঘরোলটিকে উদ্ধার করেন। উদ্ধারের পর বাঘরোলটিকে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।

গতবছরের শুরুতে চুঁচুড়ার (Chinsurah) গরীব আমলবাগে বাঘরোলের (Fishing Cat) মৃতদেহ (Body) উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এলাকার বাসিন্দারা দেখতে পান রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে একটি বাঘরোল শাবকের মৃতদেহ। কয়েকদিন আগে হাওড়ার (Howrah) বাগনানে (Bagnan) তিনটি বাঘরোলের মৃতদেহ উদ্ধার হয়েছিল।বিরল এই মেছো বিড়ালকে বিষ দিয়ে মারা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।তবে চুঁচুড়ার বাঘরোল শাবকের মৃত্যু কীভাবে হয়েছে তা বলতে পারেননি বাসিন্দারা।তাঁদের অনুমান, পাশেই বন্ধ ডানলপ কারখানার জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে বাঘরোলটি।

রাতে পাড়ার কুকুর ডাকতে শোনেন বাসিন্দারা। সকালে বাঘরোলটিকে মৃত অবস্থায় পরে থাকতে দেখা যায়।নিরীহ এই বন্য প্রাণী এই এলাকায় আগে দেখা যায়নি বলেও জানান বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা যায়, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে তিনটি বাঘরোলকে। যে ঘটনায় বাগনানের স্থানীয় বাসিন্দা থেকে পশুপ্রেমী সকলেই প্রচণ্ড ক্ষুব্ধ। ঘটনায়, প্রভাস ও প্রভাত পাত্র নামে দুই যুবকের নামে এফআইআর দায়ের হয়। যদিও তিনটি বাঘরোলের মৃত্যুর পর থেকেই ফেরার হয়ে যান তারা। 

আরও পড়ুন, 'আয়নায় মুখটা দেখে, সমালোচনা করা উচিত', ছাত্র মৃত্যুর ঘটনায় ময়দানে শান্তনু সেন

 কুড়ি সালে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বাবপুর মেঠোপাড়ায় বাঘের আতঙ্ক জাঁকিয়ে বসেছিল ! স্থানীয় মুরগির ফার্মে প্রতিদিনই কয়েক'শ মুরগি মেরে যাচ্ছিল কোনও অজানা প্রাণী।  মুরগির ফার্মের মালিকরাই এরপর একটি খাঁচা তৈরি করেন। সেই খাঁচায় রাতে একটি বাঘের মতো প্রাণী ধরা পড়ে।খবর দেওয়া হয় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণ প্রহরী’কে। তারাই বারাসাতের বন দফতরে খবর দেয়। বন দফতরের কর্তারা এসে দুপুরে প্রাণীটিকে উদ্ধার করেন। বন দফতরের দাবি, এটি ফিশিং ক্যাট বা বাঘরোল। অনেকটাই চিতা বাঘের মতো দেখতে। এদিকে এই বাঘরোল দেখার জন্য মানুষের ঢল নামে। 

 

সেরা শিরোনাম

North Dinajpur : এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
TMC News: জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’
জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’
West Bengal News Live Updates: 'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
TMC News: গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও

ভিডিও

Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
Lok Sabha News | সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget