এক্সপ্লোর

Howrah News: বামেদের আইন অমান্যতে রণক্ষেত্র, ধুন্ধুমার হাওড়ায়

আটকাতে গেলে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ায় (Howrah) বামেদের আইন অমান্য কর্মসূচিতে (Left Workers Agitation) ধুন্ধুমার। একগুচ্ছ দাবিতে জেলাশাসকের (Howrah District Magistrate Office) অফিসের সামনে আইন অমান্য কর্মসূচি করে বামেরা। আটকাতে গেলে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের (Police)।

প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে গেল মিছিল। ভাঙার চেষ্টা করা হল দ্বিতীয় ব্যারিকেডও। পুলিশের সঙ্গে তুমুল বচসা। বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে সোমবার এভাবেই উত্তেজনা ছড়াল হাওড়ায়। কেন্দ্রীয় সরকারের (Central Government) নতুন শ্রম কোড বাতিল, রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের (Bank Privatization) প্রতিবাদ, বন্ধ জুটমিল খোলা-সহ একাধিক দাবিতে এদিন হাওড়া ময়দান থেকে মিছিল শুরু করে বিভিন্ন বাম সংগঠন। তাতে সামিল হয়েছিলে কংগ্রেসের শ্রমিক সংগঠন INTUC-ও। জেলাশাসকের দফতরে (Howrah District Magistrate Office) এসে ডেপুটেশন দেওয়ার কথা ছিল তাদের। কিন্তু মিছিল আটকাতে আগে থেকেই দুই স্তরে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ। প্রথম ব্যারিকেড ভেঙেই এগোতে থাকেন বিক্ষোভকারীরা। তারপর দ্বিতীয় ব্যারিকেডের সামনে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। শেষমেশ জেলাশাসকের দফতরে পৌঁছতে পারেননি বিক্ষোভকারীরা। তবে আগামী ২৮ ও ২৯ মার্চ দেশজুড়ে ডাকা ধর্মঘটের দিন তারা ফের পথে নামবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে বাম সংগঠনগুলি।

এর আগে আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে, দফায় দফায় পথে নেমেছে বাম ছাত্র ও যুব সংগঠন। যার জন্য গ্রেফতারও হতে হয় DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ (Minakshi Mukherjee) বেশ কয়েকজনকে। এবার কেন্দ্রের (Central Government( বিরুদ্ধে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পথে নামল বামেরা।

অন্যদিকে বড়জোড়ায় সিপিএমের ভূমি-রাজস্ব দফতর অভিযানে ধুন্ধুমার কাণ্ড ঘটে। আধিকারিককে বের করে দিয়ে দফতরে ঝোলানো হয় দলীয় পতাকা। এমনকী দফতর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে প্রাক্তন সিপিএম বিধায়কের বচসা হয়। 

আরও পড়ুন: Kalna News: কালনা পুরসভাকাণ্ডে ক্ষমা চেয়ে চিঠি শীর্ষ নেতৃত্বকে চিঠি ১৭ জন তৃণমূল কাউন্সিলরের

সেরা শিরোনাম

Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
Narad Puja: চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Baruipur Municipality: এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget