এক্সপ্লোর

Howrah Terrorist Suspected Arrested : ভিনরাজ্যে পালানোর আগেই, হাওড়া স্টেশন থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার ১

Howrah Terrorist Suspected Arrested : পুলিশ সূত্রে খবর, গতবছরের অগাস্টে শাসন থানায় একটি মামলার তদন্তে উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ট্রেনে চড়ে ভিনরাজ্যে পালানোর আগেই, জঙ্গি ( Terrorist ) সন্দেহে হাওড়া স্টেশন থেকে কোচবিহারের বাসিন্দাকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ ( STF ) ।

হাওড়া স্টেশনে ওঁৎ পেতে গ্রেফতার

পুলিশ সূত্রে খবর, গতবছরের অগাস্টে শাসন থানায় একটি মামলার তদন্তে উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য। এরপর গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে হাওড়া স্টেশনে ওঁৎ পাতে রাজ্য পুলিশের এসটিএফ। গ্রেফতার করে নান্নু মিঞাকে। 

জানা গিয়েছে ওই ব্যক্তির বয়স ৪০-এর কাছাকাছি। ধৃতের বাড়ি দিনহাটায় ( Dinhata ) । তাঁর বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। UAPA-র বিভিন্ন ধারা ছাড়াও ভারতীয় ফৌজদারি আইনের বেশ কয়েকটি ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।  

আরও পড়ুন : 

মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?


এর আগেও হাওড়া থেকে  জঙ্গি সন্দেহে গ্রেফতার

এই বছরই প্রজাতন্ত্র দিবসের আগে, দুই সন্দেহভাজন ISIS জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF। পুলিশের দাবি ছিল, ধৃতদের থেকে আগ্নেয়াস্ত্র, অনেকগুলি ল্যাপটপ, মোবাইল ফোন, হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। ধৃতদের মধ্য়ে একজন এম টেকের ছাত্রও ছিল !  ধৃতদের নাম মহম্মদ সাদ্দাম ওরফে সাদ্দাম মল্লিক এবং সইদ আহমেদ। হাওড়ার টিকিয়াপাড়ায় ফ্ল্যাট  সাদ্দামের। আলিয়া বিশ্ববিদ্যালয়ের এম টেকের ছাত্র।  পরিবারের, দাবি সাদ্দাম এয়ারফোর্স, রেল এবং এমবিএ-র প্রবেশিকা পরীক্ষায় অংশ নেয়। সইদ আহমেদের বাড়ি হাওড়ার শিবপুরে। পুলিশের দাবি ছিল, ধৃতদের থেকে আগ্নেয়াস্ত্র, অনেকগুলি ল্যাপটপ, মোবাইল ফোন, হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে, দেশ বিরোধী কাজ, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অস্ত্র সংগ্রহের ধারায় মামলা রুজু করে পুলিশ।

গত বছর, এই হাওড়া থেকেই JMB জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের STF। ধৃত আনিরুদ্দিন আনসারি মাদ্রাসার শিক্ষক। বাংলাদেশ থেকে আসা JMB জঙ্গিদের তিনি আশ্রয় দিয়েছিল বলে STF সূত্রে দাবি করা হয়। তাকে জেরা করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর ছিল, ধৃত আনিরুদ্দিন আনসারি তার কয়েকমাস আগে ভোপালে গ্রেফতার হওয়া চার জেএমবি জঙ্গিকে একসময় হাওড়ায় নিজের বাড়িতে আশ্রয় দেয়। ওই চারজন ২০১৫ সালে বাংলাদেশ থেকে এ রাজ্যে আসে। মাসদুয়েক আগে ওই জঙ্গিরা ফের আনিরুদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়।  রাজ্য এসটিএফের তরফে মধ্যপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।  পুলিশের দাবি ছিল, এই রাজ্য ছাড়াও অসমে জেএমবি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল আনিরুদ্দিনের। তার কাছ থেকে বেশ কিছু পরিচয়পত্র মিলেছে। সেগুলিও সন্দেহভাজন জেএমবি জঙ্গিদের বলে পুলিশের অনুমান। 

আরও পড়ুন : 

প্রবল গরমে ঘটে যেতে পারে বড় বিপদ ! এড়িয়ে চলতে হবে এই কাজগুলি

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget