এক্সপ্লোর

Howrah News: 'লক্ষ্মীর ভাণ্ডার চাই না; জমা জল সরাক, ঠিক করুক রাস্তা' হাওড়ায় প্রতিবাদ মহিলাদের

Howrah Water Log Update: জল যন্ত্রণা এতটাই তীব্র যে অবরোধ আর বিক্ষোভে স্লোগান উঠল "লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আগে জমা জল সরাক প্রশাসন, ঠিক করা হোক রাস্তা।"

সুনীত হালদার, হাওড়া: লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আগে জমা জল সরাক প্রশাসন। এই দাবিতে হাওড়ার ডোমজুড়ে বিক্ষোভে শামিল হয়েছেন মহিলারা। জমা জলে বিপন্ন হাওড়ার ডোমজুড়ের বিপন্ন পাড়ার বাসিন্দারা। তাঁদের দাবি, গত ১৫-২০ দিন ধরে বাড়ির মধ্যে এক কোমর জল । ৪টি পাড়ার ২০০টি বাড়িতে জল জমে রয়েছে। এর আগে ১ কোটি ৪৩ লক্ষ টাকার খাল সংস্কার প্রকল্পের কাজ শুরু হয়েও থেমে যায়। প্রতিবাদে বেগড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। প্রধান জানিয়েছেন, সঙ্গত কারণেই ক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। পঞ্চায়েতের তরফে ৬টি পাম্প চালিয়ে জল নামানোর কাজ চলছে। 

জল যন্ত্রণা এতটাই তীব্র যে অবরোধ আর বিক্ষোভে স্লোগান উঠল "লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আগে জমা জল সরাক প্রশাসন, ঠিক করা হোক রাস্তা।" এই ছবি হাওড়ার ডোমজুড়ের বেগড়ি গ্রাম পঞ্চায়েতের বিপন্ন পাড়া এলাকার। বৃষ্টির জমা জলে বাড়ির সামনে রাস্তা কার্যত পচা খালের চেহারা নিয়েছে। ঘরের ভিতরে ঢুকেছে নোংরা জল। এলাকাবাসীর অভিযোগ, গত ২ সপ্তাহের বেশি সময় ধরে কোমর জলে বন্দি তাঁরা। ৪টি পাড়ার ২০০টি বাড়ি জলমগ্ন। এই পরিস্থিতিতে খাল সংস্কার ও জমা জল সরানোর দাবিতে এদিন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করেন স্থানীয়রা। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। জল-যন্ত্রণায় জেরবার এলাকার মহিলারা বারবার বলতে থাকেন, তাঁদের লক্ষ্মীর ভাণ্ডার নয়, আগে নাগরিক পরিষেবা দরকার। ডোমজুড়ে বাসিন্দা মৌ নস্কর বলেন, "সারা বছর স্বামীর পয়সায় খেয়ে আমাদের চলে যাচ্ছে। আগে তো 'লক্ষ্মীর ভাণ্ডার' ছিল না। আমাদের রাস্তা চাই, জল নিকাশি চাই।'' বেগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস ঘোষ বলেন, "পুরোটাই জালান ইন্ডিস্ট্রিয়াল কমপ্লেক্স। এই দুটো বুথে সারা বছরই জল জমে প্রায়। সমস্যার জন্য মানুষ এখানে অবরোধ করেছে। তাঁদের দাবি ন্যায্য। পঞ্চায়েতের ৬টি মেশিন (পাম্প) চলছে এখানে।''

টানা বৃষ্টির জেরে সমস্যায় পড়েছে পড়ুয়ারাও। স্কুলের ক্লাস ঘরে ভর্তি জল আর তাতেই পড়াশোনা শিকেয় উঠেছে। এই ছবি হাওড়ার বাঁকড়ার মুন্সিডাঙা শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলে কোমর সমান জল। বাধ্য হয়ে পাশেই নির্মীয়মাণ বাড়িতে কচিকাঁচাদের পড়াশোনা চলছে। সেখানেই রান্না হচ্ছে মিড ডে মিল। কিন্তু শৌচাগারের ব্যবস্থা নেই। অনেকেই ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে চাইছেন না। প্রধান শিক্ষকের দাবি, গত ১০ বছর ধরে একই হাল। বর্ষায় অন্তত ২ মাস ক্লাসঘর জলে ডুবে যাওয়ায় পড়াশোনা লাটে ওঠে। প্রশাসনকে জানিয়েও কাজের কাজ হয়নি বলে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ। সমস্যার কথা জানা ছিল না বলে স্কুলের ঘাড়েই দায় চাপিয়েছে হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget