এক্সপ্লোর

Howrah Violence : হাওড়ায় কয়েক জায়গায় বাড়ল ১৪৪ ধারা, নতুন অশান্তির আঁচ, পার্টি অফিসে দিলীপ ঘোষ

Nupur Sharma's remarks on Prophet Muhammad : শুক্রবারও উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়ার বিভিন্ন এলাকা। অশান্তি এড়াতে সোমবার পর্যন্ত গোটা হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

সুনীত হালদার, হাওড়া :  দিল্লির বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্য ঘিরে হাওড়ার পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। বিভিন্ন জায়গায় প্রতিবাদের নামে ২ দিন ধরে চলছে তাণ্ডব। অশান্তি যেন থামতেই চাইছে না। বিভিন্ন এলাকায় বাড়ানো হল ১৪৪ ( Section 144) ধারার মেয়াদ। পাঁচলা ও জগৎবল্লভপুর থানা এলাকায় বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে ১৪৪ ধারা। 

অন্যদিকে হাওড়ার পাঁচলায় (Howrah Panchla)  নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে শনিবার সকালেও। অভিযোগ, পাঁচলা বাজারের কাছে একটি ক্লাবে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে  ক্রমাগত ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের শেল ফাটায়। শুক্রবারও উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়ার বিভিন্ন এলাকা। অশান্তি এড়াতে সোমবার পর্যন্ত গোটা হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। যাতে গুজব না ছড়ায়, নতুন করে অশান্তি না বাধে সে কারণে এই পদক্ষেপ। বিজ্ঞপ্তি জারি করে জানায় নবান্ন।

আরও পড়ুন :

উত্তপ্ত হাওড়ায় বাতিলআরও ৪ দূরপাল্লার ট্রেন, সময় বদল হল কোন কোন ট্রেনের

শনিবারও অশান্তি এড়াতে সলপে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। কোনওরকম জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে, পয়গম্বর-বিতর্কে হাওড়ায় তাণ্ডবের রেশ ডোমজুড় থানাতেও। গতকাল সেখানে তাণ্ডব চালানো হয়। এখনও সেখানে ভেঙে পড়ে রয়েছে থানার বোর্ড। পুলিশের একাধিক গাড়ি ভাঙচুরও করা হয়। 

শনিবার, উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপি পার্টি অফিস পরিদর্শন করেন সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। শনিবার পৌনে ১১টা নাগাদ পার্টি অফিসে আসেন তিনি। মিনিট কুড়ি ছিলেন। এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ার মারফত উত্তাপ ছড়ানো হয়েছে, পুলিশ ব্যবস্থা নেয়নি বলেন অভিযোগ করেন দিলীপ ঘোষ। 

বৃহস্পতিবার হাওড়ায় ঘণ্টার পর ঘণ্টা পথ অবরোধের পরই, মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন করে মানুষকে ভোগান্তিতে ফেলে, এ ধরণের প্রতিবাদ না জানানোর জন্য। বৃহস্পতিবার হাওড়ায় ঘণ্টার পর ঘণ্টা পথ অবরোধের পরই, মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন করে মানুষকে ভোগান্তিতে ফেলে, এ ধরণের প্রতিবাদ না জানানোর জন্য।

সেরা শিরোনাম

Weather Update: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে 'আকভান', রাজ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস, কী জানাল IMD ?
শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে 'আকভান', রাজ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস, কী জানাল IMD ?
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Jagaddhatri Puja 2026: ৩৫ বছরের ঐতিহ্য, নিষ্ঠা আর ভক্তি! শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ কুমারী পুজো
৩৫ বছরের ঐতিহ্য, নিষ্ঠা আর ভক্তি! শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ কুমারী পুজো
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED
RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget