এক্সপ্লোর

Howrah Station:৫ মাসেই 'গোল্ড' থেকে 'প্ল্যাটিনাম', সবুজায়নের মাপকাঠিতে নজরকাড়া রেটিং হাওড়া স্টেশনের

Indian Railways:পরিচ্ছন্নতা এবং সবুজায়নের মাপকাঠিতে দেশের অন্যতম সেরা রেল স্টেশন হিসেবে নির্বাচিত হল পূর্ব ভারতের গেটওয়ে, হাওড়া স্টেশন।

হাওড়া: পরিচ্ছন্নতা এবং সবুজায়নের (Environment Friendly Rail Station) মাপকাঠিতে দেশের অন্যতম সেরা রেল স্টেশন হিসেবে নির্বাচিত হল পূর্ব ভারতের গেটওয়ে, হাওড়া স্টেশন (Howrah Station)। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পরিবেশবান্ধব স্টেশন হিসেবে হাওড়া স্টেশনকে প্লাটিনাম রেটিংয়ের তকমা দিয়েছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল। এই বাবদে হাওড়া স্টেশন পেয়েছে ৮৩ পয়েন্ট। মাত্র ৫ মাসে এই সাফল্য, দাবি পূর্ব রেল কর্তৃপক্ষের।

প্রেক্ষাপট...
দেশের রেল স্টেশনগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে যৌথভাবে 'সবুজ স্টেশনের' শিরোপা দেওয়ার উদ্যোগ নিয়েছিল 'কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি' এবং 'ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল'। এই উদ্যোগকে বাস্তবায়িত করতে ভারতীয় রেলের 'এনভারমেন্ট ডাইরেক্টরেট' সহযোগিতা করে। ৫ বছর আগে, ২০১৮ সালে প্রথম বার, হাওড়া স্টেশন সবুজায়নের জন্য 'সিলভার' রেটিং পায়। ২০২১ সাল পর্যন্ত সেই রেটিংয়ে হেরফের হয়নি। গত বছর, অর্থাৎ, ২০২৩ সালের জুন মাসে গোল্ড রেটিং পেয়েছিল স্টেশনটি। এরপরই নড়েচড়ে বসেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার। স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবুজায়নের ওপর সমান গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নোংরা জল, আবর্জনা এবং বর্জ্য পদার্থ নিষ্কাশনের পাশাপাশি নিউ ক্যাব-রোডের দু'পাশে বিভিন্ন প্রজাতির গাছপালা দিয়ে সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়। এতেই স্টেশন চত্বরের পরিচ্ছন্নতা বাড়ে, সবুজায়নের নিরিখে আরও কিছুটা এগিয়ে যায় এটি। এর পর আর, রেটিংয়ের সর্বোচ্চ নম্বর পেতে দেরি হয়নি। কৌশিক মিত্র আরও জানিয়েছেন, আগামী দিনেও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে যাত্রী স্বাচ্ছন্দের পাশাপাশি স্টেশন চত্বরের সৌন্দর্য বাড়ানোর দিকেও নজর দেওয়া হবে।

কেন এই রেটিং ব্যবস্থা?
রেল স্টেশনের প্রত্যেক দিনের কার্যকলাপ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, সব কিছুর যে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পরিবেশের উপর পড়ে, তা যাতে অন্তত কিছুটা কমানো যায়, সেটিই এই ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। রেল স্টেশন চত্বরের আশপাশে সবুজের মেলা যত বাড়বে, তত এই ধরনের সমস্যা বেশি করে মোকাবিলা সম্ভব হবে। এই ভাবনা থেকেই 'CII-IGBC'-র এই রেটিং। এর ফলে পরিচ্ছন্নতা ও সবুজায়নের নিরিখে প্রত্যেকটি রেল স্টেশন ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে, তাদের কতটা কাজ করতে হবে, সব কিছু বোঝা সম্ভব হবে। ভাবনা যে পুরোপুরি অমূলক নয়, সেটা বুঝিয়ে দিল হাওয়া স্টেশন। 

আরও পড়ুন:উত্তরে বৃষ্টির চোখরাঙানি, পাহাড় দেখতে পারে তুষারপাত

সেরা শিরোনাম

ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget