এক্সপ্লোর

Howrah News : ফের রবিনসন কাণ্ডের ছায়া হাওড়ায়, স্বামীর পচাগলা দেহ আগলে বসে স্ত্রী

পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি তা পাঠায় ময়নাতদন্তের জন্য। পাশাপাশি ওই দম্পতি নিঃসন্তান হওয়ায় তাঁদের আত্মীয়দের খবর দেওয়া হয়েছে পুলিশের তরফে।   

সুনীত হালদার, হাওড়া : ফের রবিনসন স্ট্রিট কাণ্ডের (Robinson Street Case) ছায়া হাওড়ায়। স্বামীর পচাগলা দেহ আগলে বসে থাকলেন স্ত্রী। পুলিশ (Police) এসে শেষমেশ দরজা ভেঙে উদ্ধার করে মৃতদেহ। পাশাপাশি বৃদ্ধার পরিবারকে দেওয়া হয় খোঁজ। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই দুর্গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। যা তীব্র আকার ধারণ করে বুধবার। যার পরই স্থানীয়রা খবর দেন পুলিশে। 

হাওড়ার (Howrah) ব্যাটরা থানার অন্ত:র্গত ডুমুরজলা এইচ আই টি কোয়ার্টারের ঘটনা। সেখানে থাকতেন নিঃসন্তান ওই বৃদ্ধ দম্পতি। স্থানীয়রা জানাচ্ছেন, মৃত সমর ভট্টাচার্য অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী। স্বভাবে বেশ মিশুকে ছিলেন। সমরবাবুর স্ত্রী বেশ কিছুটা অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরেই। স্থানীয়দের কারোর কারোর কথায়, খানিকটা মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি। গত কয়েকদিন ধরেই সময়বাবুকে বাইরে দেখা যায়নি বলেই জানাচ্ছেন স্থানীয়রা। ঠিক কবে ওই ব্যক্তি মারা গিয়েছেন, তা নিয়ে অবশ্য তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে গত কয়েকদিন ধরেই বাড়ি থেকে গন্ধ বেরোনোর জেরে মনে করা হচ্ছে, কয়েকদিন আগেই মারা গিয়েছেন ওই ব্যক্তি। মাঝে বেশ কয়েকদিন স্বামীর দেহ আগলে বসেছিলেন তাঁর স্ত্রী। 

পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি তা পাঠায় ময়নাতদন্তের জন্য। পাশাপাশি ওই দম্পতি নিঃসন্তান হওয়ায় তাঁদের আত্মীয়দের খবর দেওয়া হয়েছে পুলিশের তরফে।                                            

মাসকয়েক আগেই হাওড়ার জগাছায় ফিরে এসেছিল রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া। সেবার ৪-৫ দিন ধরে মৃত স্ত্রীর সঙ্গে একই ঘরে কাটিয়েছিলেন স্বামী। হাওড়ার জগাছা থানা নন্দীপাড়ার এই বাড়িতে বছর ৭০-এর স্ত্রীর সঙ্গে থাকতেন ৭৫ বছরের তুষার চক্রবর্তী। একমাত্র মেয়ে থাকতেন হায়দরাবাদে। প্রতিবেশীদের দাবি, কিছু দিন বৃদ্ধ দম্পতির কাউকেই বাড়ির বাইরে দেখা যায়নি। যার পর তাঁদের বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। সমীক্ষার কাজে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় হাওড়া পুরসভার স্বাস্থ্য কর্মীদের। খবর পেয়ে ৬৭ বছরের তপতী চক্রবর্তীর পচাগলা দেহ উদ্ধার করে জগাছা থানার পুলিশ (Jagacha Police Station)।                      

আরও পড়ুন- ১৫ দিনের ডেডলাইন, বলপ্রয়োগের হুঁশিয়ারি! অমর্ত্য সেনকে ফের নোটিস বিশ্বভারতীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

7th Pay Commission : বাড়বে বেতন ? রাজ্যে গঠন সপ্তম পে-কমিশন, পর্যালোচনার দায়িত্বে কারা ? কী কী খতিয়ে দেখা হবে ?
বাড়বে বেতন ? রাজ্যে গঠন সপ্তম পে-কমিশন, পর্যালোচনার দায়িত্বে কারা ? কী কী খতিয়ে দেখা হবে ?
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
TMC News: ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোমসহ বহু জিনিসপত্র
ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোমসহ বহু জিনিসপত্র
West Bengal News LIVE: গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ

ভিডিও

Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari on CPIM | তৃণমূলের সঙ্গে সিপিএমকেও একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari on Abhishek Banerjee |
Delhi Protest News | NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget