এক্সপ্লোর

Howrah: পারিবারিক অশান্তির জের, মায়ের হাতের শিরা কেটে খুনের পর আত্মঘাতী ছেলে

পারিবারিক অশান্তিতেই মাকে খুন করে ছেলে আত্মঘাতী বলে সন্দেহ। 

সুনীত হালদার, হাওড়া: মধ্য হাওড়ায় মাকে খুন করে আত্মঘাতী ছেলে! প্রথমে ধারাল অস্ত্র দিয়ে মায়ের হাতের শিরা কেটে খুন। মাকে খুনের পরে নিজের হাতের শিরা কেটে আত্মঘাতী হয় ছেলেও। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মধ্য হাওড়ার ভৈরব বেড লেনে। মহিলার নাম কৃষ্ণা হাইত (৬০)। ছেলে অভিষেক হইত (৩৮)। 

এদিন আর্তনাদ শুনে পুলিশে খবর দেন প্রতিবেশীরা, এরপর দরজা ভেঙে উদ্ধার করা হয় তাঁদের। সঙ্কটজনক অবস্থায় ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয় তাঁর। পারিবারিক অশান্তিতেই মাকে খুন করে ছেলে আত্মঘাতী বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

গতকালই দার্জিলিং-এ একটি আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে আসে। দিন আনা দিন খাওয়া পরিবার। অপুষ্টিতে ভুগতে থাকা কিশোর। পর্যাপ্ত খাবার না পেয়েই অপুষ্টির শিকার হয়েছিল ছোট্ট ছেলে। অন্ত্রের সমস্যা বাড়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে আর্থিক অনটন এতটাই চরমে পৌঁছে গিয়েছিল যে তা থেকেই গ্রাস করেছিল চূড়ান্ত মানসিক অবসাদ গ্রাস করেছিল বাবাকে। আর তাতেই মর্মান্তিক পরিণতি। শৌচাগারে ব্যান্ডেজ জড়িয়ে আত্মঘাতী হলেন বাবা। ঘটনাটি ঘটেছে দার্জিলিং-এ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সম্ভাবত মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা করেছেন অসুস্থ কিশোরের বাবা।

ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে খবর, জয়গাঁর বছর ১৪-র এক কিশোর যোগেশ ওঁরাও। সম্প্রতি অন্ত্রের সমস্যা নিয়ে ভর্তি হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, এর আগেও বেশ কয়েকটি হাসপাতাল ফিরিয়ে দিয়েছে তাকে। একাধিক হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

হাসপাতাল সুপার ডাক্তার সঞ্জয় মল্লিক জানান, অপুষ্টিজনিত সমস্যায় ভোগা ওই কিশোরের একটি জটিল অপারেশন হওয়ার কথা ছিল। আপাতত পর্যবেক্ষণেই ছিল ওই কিশোর। তবে এদিন হঠাৎই আত্মহত্যা করেন তাঁর বাবা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কিশোরের পরিবারের আর্থিক অবস্থা ভাল ছিল না। সম্ভাবত তা থেকেই মানসিক অবসাদ গ্রাস করেছিল কিশোরের বাবাকে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
SIR Tribunal: SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু
SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু

ভিডিও

Indranil Sen Arrested: ২১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত ইন্দ্রনীল সেনের | ABP Ananda
Kali Puja 2026: কালীপুজোর আগে তারাপীঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় | Tarapith Temple | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নতুন করে উত্তেজনা
Kali Puja 2026: দমদম মিলন সঙ্ঘের এবছরের থিম 'মাটির গল্প অল্প অল্প' | Alok Ananda | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রণক্ষেত্র কালীঘাট | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget