এক্সপ্লোর

Howrah Station :আর একটু দেরি হলেই ট্রেনের তলায় ! এক মুহূর্তে প্রাণ বাঁচালেন RPF

Howrah Station RPF Saved Passengers life : ওই যাত্রী ওঠার সময় পা পিছলে প্ল্যাটফর্ম এবং ট্রেনের ফাঁকে পড়ে যান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন আরপিএফ ইন্সপেক্টর বিনোদ কুমার চৌধুরী।

সুনীত হালদার, হাওড়া : 'কথায় বলে রাখে হরি মারে কে ?' বাংলা প্রবাদটি অনেককে মনে করিয়ে দিল মঙ্গলবার সকালে হাওড়া স্টেশনে ( Howrah Station ) ঘটে যাওয়া  একটি ঘটনা। একটুর জন্য প্রাণরক্ষা হল এক যাত্রীর। 

চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা যাত্রীর

অন্যান্য পাঁচটা দিনের মত মঙ্গলবার সকাল ৬:১০ নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ২১ নম্বর প্লাটফর্ম থেকে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস ( Howrah Puri Vande Bharat Express )  এর ছাড়ার কথা ছিল। সেই জন্য ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। ঘড়ির কাঁটায় ঠিক  ৬ টা ১০ নাগাদ ট্রেনটি যখন প্লাটফর্ম থেকে ছাড়ে, সেই সময় কর্তব্যরত আর.পি.এফ জওয়ানরা লক্ষ্য করেন একজন যাত্রী   চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছেন। হাতে তাঁর লাগেজ। সেটি নিয়ে দৌড়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন তিনি।

কীভাবে  রক্ষা 

হঠাৎই ওই যাত্রী ওঠার সময় পা পিছলে প্ল্যাটফর্ম এবং ট্রেনের ফাঁকে পড়ে যান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন আরপিএফ ইন্সপেক্টর বিনোদ কুমার চৌধুরী। নিজের জীবনের ঝুঁকি নিয়ে আহত যাত্রীকে টেনে তোলেন। তারপর তাঁকে হাওড়া জেলা হাসপাতালে পাঠান। এখন সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন ওই যাত্রী। গোটা ঘটনাটাই মোবাইল ক্যামেরা বন্দি করেন আরেক যাত্রী।

আগেও এমন ঘটনা

কিছুদিন আগে অনুরূপ একটি ঘটনা ঘটে বর্ধমানে। গত ৫ অক্টোবরে কনস্টেবল দীননাথ ও কনস্টেবল রামের তৎপরতায় প্রাণ বাঁচে এক মহিলার। বর্ধমান দিয়ে যাচ্ছিল হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস। বেলা ১২.১০ নাগাদ প্ল্যাটফর্ম নম্বর ৫ পেরনোর সময় দীননাথ দেখেন এক মহিলা যাত্রী চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান। সে-সময় পা পিছলে যায়। আরেকটু দেরি হলেই ঘটে যেত বড় দুর্ঘটনা। ট্রেনের লাইনে পড়ে যেতে পারতেন তিনি। ওই আরপিএফ-ই তৎপর হয়ে বাঁচাতে সক্ষম হন মহিলাকে। তাঁর আঘাতও গুরুতর ছিল না। কিন্তু এতটা তৎপরতার সঙ্গে উদ্ধার না করা গেলে ওই মহিলার প্রাণ হানিও ঘটতে পারত। 

ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠার ব্যাপারে রেল থেকে বারবার  যাত্রীদের সতর্ক করা  সত্ত্বেও একশ্রেণীর যাত্রীদের হুঁশ ফিরছে না। তাতেই দুর্ঘটনা বাড়ছে এমনটাই মনে করছেন রেলের আধিকারিকরা। এ ব্যাপারে উদ্বিগ্ন রেল কর্তৃপক্ষ।   

আরও পড়ুন :  'জেলে ওঠা-বসা, হাঁটা-চলায় অসুবিধা' জেলে পূর্ণ সময়ের সহায়ক চাইলেন পার্থ, পেলেন?

 

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget