এক্সপ্লোর

Howrah: নিখোঁজ সদ্যোজাতর দেহ মিলল বাড়ির জলের ট্যাঙ্কে, আটক ২

Howrah News: ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশুকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই খোঁজ মিলছিল না সদ্যোজাতর। আজ সকালে বাড়ির জলের ট্যাঙ্ক থেকে মৃতদেহ উদ্ধার হয়। 

সুনীত হালদার, হাওড়া: বাড়ির জলের ট্যাঙ্ক (Water Tank) থেকে উদ্ধার নিখোঁজ সদ্যোজাতর দেহ। ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার (Howrah) টিকিয়াপাড়ায় (Tikiapara) উত্তেজনা। শিশুর জেঠিমা-সহ ২ জনকে আটক করেছে পুলিশ। পরিবার সূত্রে খবর, সোমবার হাসপাতালে (Hospital) শিশুপুত্রের জন্ম দেন মহিলা।অভিযোগ, বুধবার বাড়ি ফেরার পর, বৃহস্পতিবার ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশুকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই খোঁজ মিলছিল না সদ্যোজাতর। আজ সকালে বাড়ির জলের ট্যাঙ্ক থেকে মৃতদেহ উদ্ধার হয়। 

কীভাবে ঘটনাটি ঘটে?

স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গিয়েছে যে, গত বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বাড়িতে শিশুটি যখন মায়ের কোলে ঘুমোচ্ছিল সেই সময় কে বা কারা তাকে তুলে নিয়ে যায়। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোক হাওড়া থানাতে গোটা ঘটনাটা জানায়। পুলিশ তদন্ত নেমে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। এরপরই আজ সকালে বাড়ির জলের ট্যাঙ্ক থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ।

হাওড়ার অন্যপ্রান্তে ভয়ঙ্কর দুর্ঘটনা

শনিবার সাতসকালে ভয়ঙ্কর পথ-দুর্ঘটনায় জখম হলেন ৮ জন। উলুবেড়িয়ার কুলগাছিয়ার কাশ্যপপুরের ঘটনা। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

কী হয়েছিল?
ঘড়িতে তখন সকাল ৯টা। হঠাতই বিকট আওয়াজ শোনেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তাঁদের মতে, হাওড়াগামী একটি স্করপিওর চাকা ফেটেই ওই আওয়াজ। তবে শুধু আওয়াজেই থেমে থাকেনি। স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে কোলাঘাট লেনে চলে আসে। ঠিক ওই সময়েই কোলাঘাট লেন দিয়ে একটি মারুতি গাড়ি যাচ্ছিল বলে খবর। ওই গাড়িটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে স্করপিও-র। দুটি গাড়ি-ই দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার খবর ছড়াতেই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। দ্রুত খবর যায় পুলিশে। দেরি করেনি পুলিশও। ঘটনাস্থলে পৌঁছে যান তাঁরা। জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। তবে দুর্ঘটনার ফলে জাতীয় সড়কের একটি লেনে যানচলাচল বেশ কিছু ক্ষণ ব্যাহত হয়।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী বৈঠকের পরদিনই প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget