এক্সপ্লোর

Howrah News: 'মিলছে না বকেয়া', কেন্দ্রকে দুষে পথে তৃণমূল

Howrah News Update: হাওড়ায় মিছিল হয়, একই দিনে তৃণমূলের মিছিল কলকাতা, পশ্চিম বর্ধমানেও

সুনীত হালদার, হাওড়া: ১০০ দিনের কাজের প্রকল্পে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। যার জন্য কাজ করেও টাকা পাচ্ছেন না রাজ্যের গরিব মানুষ। এই নিয়ে কেন্দ্রকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি নিয়ে সারা রাজ্যে বুথস্তরে আন্দোলন করার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মেনেই বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে পথে নামল তৃণমূল।

হাওড়ায় মিছিল:
রবিবার সকালে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল থেকে এই মিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি অভিযোগ করেন, 'রাজ্য থেকে হাজার হাজার কোটি টাকা কেন্দ্র নিয়ে যাচ্ছে। কিন্তু রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না। এটা প্রতিহিংসার রাজনীতি।' মন্ত্রী আরও অভিযোগ করেন, 'কেন্দ্রীয় সরকার সব দিক থেকে ব্যর্থ। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধ-সহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে।' এরই প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করা হচ্ছে বলে জানান তিনি। এই মিছিল শেষ হয় প্রায় দুই কিলোমিটার দূরে কদমতলা পাওয়ার হাউস মোড়ে।

রাজ্যজুড়ে মিছিল:
কলকাতায় রাজা রামমোহন রায় রোডে কুণাল ঘোষের নেতৃত্বে মিছিল হয়। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তৃণমূলের মিছিল হয়। এদিন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার নেতৃত্বে জীবনতলা বাজার থেকে সদানন্দের মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা মিছিল করেন তৃণমূল কর্মী, সমর্থকরা। বিধায়কের দাবি, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদেই মিছিলের আয়োজন করা হয়েছে। অন্যদিকে একই দাবিতে, পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরেও তৃণমূলের মিছিল। পাণ্ডবেশ্বরে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী-সহ শাসকদলের নেতাদের নেতৃত্বে মিছিল হয়। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে আক্রমণ শানিয়েছিলেন। তার সঙ্গেই তৃণমূল, তৃণমূলের শাখা সংগঠনগুলিকেও গ্রামে-শহরে বুথস্তরে আন্দোলন কর্মসূচি নিতে নির্দেশ দিয়েছিলেন। 

আরও পড়ুন: আমলকি, বয়রা, ব্রাক্ষ্মীর ভিড়ে 'সবুজ' তাপবিদ্যুৎ শিল্পের জমি

সেরা শিরোনাম

News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget