এক্সপ্লোর

Howrah : শিক্ষকের অভাবে বন্ধ বাঁকড়ার স্কুলের আপার প্রাইমারি সেকশন, স্কুলবাড়িতে দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ !

Upper Primary Section Stopped : স্কুল সূত্রে খবর, ওই বিভাগে ২০১১ সালে পঞ্চম শ্রেণি থেকে ক্লাস শুরু হয়। পরে ধাপে ধাপে ২০১৪ সাল থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হত

সুনীত হালদার, বাঁকড়া : শিক্ষক নিয়োগে (Teachers Recruitment) 'দুর্নীতি'-র (Scam) অভিযোগে তোলপাড় রাজ্য। লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। এই আবহে বাঁকড়ার বরকানমাঠ আইডি জুনিয়র হাই স্কুলের আপার প্রাইমারি সেকশন বন্ধ হয়ে গেল। শিক্ষকের অভাবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাঁরা অবিলম্বে স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে সরব হয়েছেন। 

বাঁকড়ার বরকানমাঠ স্কুলে দুটি বিভাগ আছে। প্রাথমিক বিভাগে ক্লাস চালু আছে । ছাত্রছাত্রীর সংখ্যা ২৫০-র কাছাকাছি। অন্যদিকে, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হতো। সেই বিভাগ এখন বন্ধ। শিক্ষকের অভাবে পুরোপুরি তা বন্ধ হয়ে যায়। 

ক্লাস না হওয়ায় আগ্রহ হারাতে থাকে ছাত্ররা-

স্কুল সূত্রে খবর, ওই বিভাগে ২০১১ সালে পঞ্চম শ্রেণি থেকে ক্লাস শুরু হয়। পরে ধাপে ধাপে ২০১৪ সাল থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হত। চারজন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক ছিলেন। ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১৫০ জন ছিল। ভালই চলছিল। কিন্তু ধীরে ধীরে ৬৫ বছরের পর এক এক করে অবসর নেওয়ায় স্কুলে শিক্ষকের সংখ্যা কমে যায়। ক্লাস না হওয়ায় ছাত্ররাও স্কুলের প্রতি আগ্রহ হারাতে থাকে। ধীরে ধীরে ছাত্র সংখ্যা কমতে থাকে ওই স্কুলে। শেষে ২০২১ সালে জানুয়ারি মাসে পাকাপাকিভাবে তা বন্ধ হয়ে যায়।

এখন স্কুল বাড়িটি কার্যত ভূতের বাড়ির চেহারা নিয়েছে। চারদিক আগাছায় ভরে গেছে। সন্ধে নামলেই দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ে, বাড়ির মধ্যে নেশার আসর বসে বলে অভিযোগ। প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, স্কুলে প্রাইমারি সেকশন থেকে পাস করার পর গরিব ছাত্ররা আপার প্রাইমারিতে ভর্তি হতো। এখন তা উঠে যাওয়ায় সমস্যায় পড়েছে ছাত্ররা। তারা দূরের স্কুলে যেতে বাধ্য হচ্ছে। এদিকে পড়াশোনা সুযোগ না পেয়ে স্কুল ড্রপ আউটের সংখ্যাও বেড়ে গেছে। আপার প্রাইমারিতে শুধুমাত্র শিক্ষক না থাকায় তা বন্ধ হয়ে গেছে বলে তিনি জানান।

অভিভাবকরাও জানিয়েছেন, আপার প্রাইমারি বিভাগ বন্ধ হয়ে যাওয়ার ফলে তাঁদের ছেলেমেয়েরা সমস্যায় পড়েছে। তারা পড়াশোনার সুযোগ হারাচ্ছে। অবিলম্বে স্কুলে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা। 

স্থানীয় বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং স্কুল কমিটির এক সদস্য জানিয়েছেন, তাঁরা এ ব্যাপারে স্কুল শিক্ষা দফতরকে জানিয়েছিল।

কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। ফলে পড়ুয়ারা পড়াশোনা করতে পারছে না। 

আরও পড়ুন ; ৫০ থেকে ৬৬টি ওয়ার্ডে ভাঙা হবে হাওড়া পৌরসভাকে! প্রস্তাব নিয়ে সর্বদল বৈঠক করলেন জেলাশাসক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget