এক্সপ্লোর

Howrah News: ৫০ থেকে ৬৬টি ওয়ার্ডে ভাঙা হবে হাওড়া পৌরসভাকে! প্রস্তাব নিয়ে সর্বদল বৈঠক করলেন জেলাশাসক

Howrah Municipal Corporation: এবার কি হাওড়া পৌরসভায় নির্বাচনী জট কাটবে? ফের শুরু হয়েছে জল্পনা (Howrah News)।

সুনীত হালদার, হাওড়া: নতুন বছরের শুরুতেই হতে পারে নির্বাচন। তার আগে হাওড়া পৌরসভার (Howrah Municipal Corporation)  ৫০টি ওয়ার্ড ভেঙে ৬৬টি করার প্রস্তাব নিয়ে সর্বদল বৈঠক করলেন জেলাশাসক। বিরোধীরা অনিয়মের অভিযোগ তুললেও বৈঠক ইতিবাচক বলে দাবি প্রশাসন সূত্রে। এবার কি হাওড়া পৌরসভায় নির্বাচনী জট কাটবে? ফের শুরু হয়েছে জল্পনা (Howrah News)।

নতুন বছরেই হতে পারে হাওড়া পৌরসভার নির্বাচন

হাওড়া পৌরসভায় (Howrah Municipal Election) নির্বাচনী জট কি এবার কাটতে চলেছে? পঞ্চায়েত নির্বাচনের সঙ্গেই কি হতে পারে দীর্ঘদিন ধরে বকেয়া থাকা হাওড়া পৌরসভার ভোট? পৌর ও নগরোন্নয়ন মন্ত্রীর বক্তব্যে ইঙ্গিত মিলেছিল আগেই। পঞ্চায়েত নির্বাচনের সঙ্গেই পৌরভোট হতে পারে বলে জানিয়েছিলেন ফিরহাদ হাকিম। 

ফিরহাদ সেই ঘোষণার একদিন পরই, হাওড়া পৌরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সর্বদলীয় বৈঠক করলেন জেলাশাসক। প্রশাসন সূত্রে খবর, বৈঠক ইতিবাচক হয়েছে। 

সেপ্টেম্বর মাসে, হাওড়া পৌরসভার ৫০টি ওয়ার্ড ভেঙে ৬৬টি করার প্রস্তাব দিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করে জেলাশাসক দফতর। সেই নিয়েই বৈঠকে আলোচনা করা হয়। যদিও, বিরোধীদের অভিযোগ, নিয়ম মেনে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়নি। 

আরও পড়ুন: TET Scam: পড়ুয়া ভর্তির ২১ কোটি টাকা হাতিয়েছেন মানিক! চাঞ্চল্যকর দাবি তাপসের


২০১৮ সালের ডিসেম্বরে হাওড়া পৌরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। বসানো হয় প্রশাসক। ২০২১ সালের ১২ নভেম্বর, বিধানসভায় হাওড়া পৌরসভা সংশোধনী বিল পাস হয়। ৫০ ওয়ার্ডের হাওড়া পৌরসভা থেকে আলাদা করা হয় বালি পৌরসভা।

হাওড়া পৌরসভা সংশোধনী বিলে রাজ্যপালের সই নিয়ে টানাপোড়েনের জেরে থমকে যায় ভোট প্রক্রিয়া।  এই প্রেক্ষাপটে এবার হাওড়া পৌরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়া শুরু হওয়ায়, ভোট নিয়ে শুরু হয়েছে নতুন করে জল্পনা। 

এবার কি হাওড়া পৌরসভায় নির্বাচনী জট কাটবে?

প্রশাসন সূত্রে দাবি, কিছু সংশোধন করে কয়েকদিনের মধ্যেই ৬৬টি ওয়ার্ডের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তার- পর সংরক্ষণ তালিকা তৈরি হয়ে গেলেই, হাওড়া পৌরসভায় ভোট করানোর জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারবে রাজ্য সরকার। 

২০১৮ সালের ডিসেম্বরে হাওড়া পুরসভার মেয়াদ ফুরিয়েছে। এই ভোট নিয়ে দীর্ঘদিন ধরে চলছে টানাপোড়েন। ইতিমধ্যেই হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ড ভেঙে ৬৬টি ওয়ার্ডে রূপান্তরিত করার কাজ চলছে। তার জন্য এলাকা বিন্যাস, আসন বিন্যাসের কাজ করছে রাজ্য সরকার। এর পর, শুরু হবে পদ বিন্যাস ও পদ সংরক্ষণের কাজ। আগামী বছরে হাওড়া পৌরসভার নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকলেও, ঠিক কবে হবে নির্বাচন, তা এখনও ঠিক হয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget