এক্সপ্লোর

Howrah News: গরম পড়তেই হাওড়ায় জলসঙ্কট, খালি বালতি নিয়ে মন্ত্রীর বাড়ির সামনে প্রতিবাদ

Howrah Water Problem: হাতে খালি বালতি নিয়ে মিনিটপনেরো ধরে চলে অবরোধ। পরে হাওড়া থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।

হাওড়া: মাঝ-চৈত্রেই চল্লিশ পার করল বঙ্গের তাপমাত্রা। কলকাতাতেও ৩৭ ডিগ্রি ছুঁল পারদ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আগামী বেশ কয়েকদিন বইবে লু।      

এদিকে, গরম পড়তেই হাওড়া শহরে জলসঙ্কট দেখা দিয়েছে। একাধিক এলাকায় পানীয় জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। আর এদিন এই প্রতিবাদে মন্ত্রী অরূপ রায়ের বাড়ির কাছে পথ অবরোধ করল স্থানীয়রা।

হাতে খালি বালতি নিয়ে মিনিটপনেরো ধরে চলে অবরোধ। পরে হাওড়া থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।  মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোডের বাসিন্দাদের অভিযোগ, কয়েকমাস ধরেই পানীয় জলের সমস্যা চলছে। যতটুকু জল আসছে, তা ঘোলা এবং দুর্গন্ধে ভরা। কয়েকদিন ধরে সেই জলটুকুও আসছে না। এর প্রতিবাদেই আজ পথ অবরোধ করেন স্থানীয়রা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে হাওড়া পুরসভা। 

এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কাল থেকে শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, এই পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম বাড়বে। দিনের বেলায় স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি ওপরে থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা। ৪০-৪২ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।  চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। জলীয় বাষ্প বেশি থাকায় গরমের পাশাপাশি থাকবে অস্বস্তি। অন্যদিকে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় ও বৃষ্টি চলবে।  

আরও পড়ুন, 'রামের পায়ে আটকাল চোখ, শুনতে পেলাম...' মোদিকে কী বলেছিলেন রাম লালা?

অন্যদিকে, হাওড়া সদর লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে নেমে বিদায়ী সাংসদ প্রসুন বন্দ্যোপাধ্যায়কে কুম্ভকর্ণ বললেন বিজেপি প্রার্থী এবং হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। তিনি অভিযোগ করেন বিদায় সংসদ পাঁচ বছরের মধ্যে পৌনে পাঁচ বছর ঘুমিয়ে কাটান। আর বাকি তিন মাস জেগে উঠে বলেন আমাকে ভোট দিন। তিনবার সাংসদ থাকাকালীন তিনি যতটা সময় ঘুমিয়েছেন তা কুম্ভকর্ণকেও ছাপিয়ে যায়। তার অভিযোগ প্রসূনবাবু গত ৫ বছরে একবারও সংসদে হাওড়ার নাম করেননি। তাকে শহরে দেখা যায় না।  হাওড়ার রাস্তাঘাট থেকে পুর পরিষেবা সবকিছুই মুখ থুবড়ে পড়েছে।  শহর জঞ্জাল নগরীতে পরিণত হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Jadavpur University: শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ

ভিডিও

Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget