এক্সপ্লোর

Howrah Water Problem: পাইপ লাইনে ফাটল, প্রবল গরমে জলসঙ্কটে হাওড়ার বাসিন্দারা

Howrah News: চৈত্র পড়তেই প্রবল গরম বাংলায়। আর এই আবহে এবার জল সমস্যার সম্মুখীন হাওড়ার বাসিন্দারা। 

সুনীত হালদার, হাওড়া: হাওড়া পুরসভার আন্ডারগ্রাউন্ড পাইপ লাইনে বড়সড় ফাটল। যার জেরে বিস্তীর্ণ এলাকায় বিপর্যস্ত জল সরবরাহ। এর ফলে গরম পড়তেই জল সঙ্কটে পড়েছেন উত্তর হাওড়া এবং শিবপুর বিধানসভা এলাকার বাসিন্দারা। যদিও পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন যুদ্ধকালীন তৎপরতায় পাইপ লাইন মেরামতির কাজ চলছে। তবে কাজ কত সময়ে শেষ হবে তা এখনও স্পষ্ট নয়। 

চৈত্র পড়তেই প্রবল গরম বাংলায়। আর এই আবহে এবার জল সমস্যার সম্মুখীন হাওড়ার বাসিন্দারা। গতকাল রাতে হাওড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ভাগাড়ের মধ্যে আন্ডারগ্রাউন্ড দুটি পাইপ লাইনে বড়সড় ফাটল দেখা দেয়। এর ফলে পদ্মপুকুর জল প্রকল্পের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে জল সরবরাহ বন্ধ রাখা হয়। ওই পাইপলাইন দিয়ে উত্তর হাওড়া এবং শিবপুর বিধানসভার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ করা হয়। কী কারণে পাইপলাইনে এই ফাটল তা স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে জানা গেছে জলের উচ্চ চাপ এবং এলাকায় ধস নামার কারণেই এই বিপত্তি। এদিন সকালে হাওড়া পুরসভা এবং KMDA- এর পদস্থ ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে ছুটে যান। এর পাশাপাশি হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সহ পদস্থ আধিকারিকরা পৌঁছে যান। যুদ্ধকালীন তৎপরতায় পাইপলাইন মেরামতির কাজ শুরু হয়েছে। যদিও কাজ শেষ করতে কতক্ষণ সময় লাগবে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা গেছে দুদিনের বেশিও সময় লাগতে পারে। পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন বাসিন্দাদের পানীয় জল সঙ্কট মেটাতে এলাকাগুলিতে জলের গাড়ি পাঠানো হবে। এর জন্য কলকাতা পুরসভা থেকেও গাড়ি আনানো হবে। তবে বাসিন্দারা জানিয়েছেন জল না পেয়ে তারা সমস্যায় ভুগছেন।

মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই অস্বস্তিকর আবহাওয়া বাংলাজুড়ে। এরইমধ্যে জল সঙ্কটে সমস্যায় পড়েছেন হাওড়ার একাংশের বাসিন্দারা। যদিও এরইমধ্যেই রয়েছে বৃ্ষ্টির পূর্বাভাস। ২১ মার্চ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বেশি সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান জেলাতে। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি এই ছয় জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় ৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। ২২ মার্চ শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। 

 

সেরা শিরোনাম

West Bengal: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মাতঙ্গিনী হাজরার ইতিহাস পাঠ্যে! সিলেবাসে বদলের ইঙ্গিত শুভেন্দুর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মাতঙ্গিনী হাজরার ইতিহাস পাঠ্যে! সিলেবাসে বদলের ইঙ্গিত শুভেন্দুর
Kolkata News: স্ত্রী কুকুরকে নির্মম অত্যাচার, বেহালার পর্ণশ্রী থানা এলাকায় গ্রেফতার অভিযুক্ত যুবক
স্ত্রী কুকুরকে নির্মম অত্যাচার, বেহালার পর্ণশ্রী থানা এলাকায় গ্রেফতার অভিযুক্ত যুবক
Food Safety: অ্যাবসোলিউট বারবেকিউ -এর স্টোররুমে পচা মাংস, লাইসেন্স বাতিল রং দে বাসন্তি ধাবার, একাধিক নামী রেস্তরাঁয় শনিবার অভিযান
অ্যাবসোলিউট বারবেকিউ -এর স্টোররুমে পচা মাংস, লাইসেন্স বাতিল রং দে বাসন্তি ধাবার, একাধিক নামী রেস্তরাঁয় শনিবার অভিযান
West Bengal News Update: বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?
বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?

ভিডিও

Siliguri News | শিলিগুড়ির নার্সিংহোমে অগ্নিকাণ্ড, আতঙ্কিত রোগী ও তাঁদের পরিজনেরা
Jibantala News | জীবনতলায় তুলকালাম, বিজেপি-ISF সংঘর্ষ | ABP Ananda LIVE
KMC News: ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে অভিযোগের শুনানি, শুনানির জন্য পাঠানো হয়েছে ১০ আধিকারিককে
Abhishek Banerjee | অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ
Siliguri News | শিলিগুড়ির সেবক রোডে নার্সিংহোমে অগ্নিকাণ্ডে আতঙ্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget