এক্সপ্লোর

Howrah Crime News : যুবকের বস্তাবন্দি মুণ্ডহীন মৃতদেহ উদ্ধার, একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের আক্রোশে খুন ?

Howrah Crime News : সম্প্রতি, এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে সুরেশের বিরুদ্ধে। সেই আক্রোশেই, তরুণীর দাদা, সুরেশকে খুন করে বলে অভিযোগ। 

সুনীত হালদার, হাওড়া : হাওড়ায় উদ্ধার হওয়া মুণ্ডহীন দেহের পরিচয়ের জানতে পারল পুলিশ। হদিশ মিলেছে মুণ্ডটিরও। গ্রেফতার করা হয়েছে মৃতের স্ত্রী সহ তিনজনকে।

যুবকের বস্তাবন্দি মুণ্ডহীন মৃতদেহ উদ্ধার হাওড়ায়

দশমীর দিন হওড়ার সলপ থেকে উদ্ধার হয়, যুবকের বস্তাবন্দি মুণ্ডহীন মৃতদেহ। তার তিনদিন পর, ডোমজুড়ের নিবড়ায় খোঁজ মিলল কাটা মাথার। খুনের অভিযোগে, যুবকের স্ত্রী ও এক আত্মীয় সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুরেশ সাউ। তিনি দক্ষিণ পূর্ব রেলের কর্মচারী ছিলেন। এছাড়াও দুটি বাসের মালিক তিনি। পুলিশ সূত্রে আরও জানা গেছে, মৃত যুবকের একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। 

সম্প্রতি, এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে সুরেশের বিরুদ্ধে। সেই আক্রোশেই, তরুণীর দাদা, সুরেশকে খুন করে বলে অভিযোগ। একাজে, তরুণীর দাদাকে সাহায্য করে, সুরেশের বাসের কেয়ারটেকার। পুলিশ সূত্রে খবর, জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্তরা। পুলিশ সূত্রে দাবি, ধৃতরা জানিয়েছে, দশমীর দিন বাসের গ্যারাজে যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। এরপর মোটরবাইকে চেপে মাথা ও ধড় দুটি পৃথক বস্তায় ভরে নিয়ে যাওয়া হয়। দেহ ফেলা হয় সলপে, একটি ঝোপের মধ্যে। আর মাথাটি ফেলা হয়, ডোমজুড়ের নিবড়ায় একটি চায়ের দোকানের পিছনে। শুক্রবার ধৃতদের সেখানে নিয়ে গিয়ে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় বস্তাবন্দি মাথা।

বউদির ঘর থেকে উদ্ধার দেওরের মৃতদেহ

দার্জিলিঙের খড়িবাড়িতে বউদির বাড়ি থেকে উদ্ধার হল দেওরের মৃতদেহ! স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর আগে, মূতঙ্গরাম মুর্মু নামে ওই যুবকের দাদার মৃত্যু হয়। তারপর থেকে মাঝেমধ্যে বউদির সঙ্গে থাকতেন তিনি। শুক্রবার সকালে, বৌদি লক্ষ্মী মুর্মুর ঘর থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ। মৃতের শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন। ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার পর থেকেই বেপাত্তা মৃতের বৌদি। তা নিয়ে এখনও রয়েছে ধোয়াঁশা। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনায় হতবাক স্থানীয়রা। ঘটনার দ্রুত তদন্ত দাবি করছেন তাঁরা।

 

আরও পড়ুন- কখনও কাঁসর, কখনও ঢাক, কখনও আবার মাতলেন নাচে, কার্নিভালে অন্য মুডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সেরা শিরোনাম

Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
News Live: তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Bankura News:উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক
উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক
PM Modi: বস্তারে প্রধানমন্ত্রীর মুখে 'দিমাগি নকশাল', সেনার সঙ্গে দীপাবলি উদযাপনে গিয়ে নাম না করে কংগ্রেসকে নিশানা..
বস্তারে প্রধানমন্ত্রীর মুখে 'দিমাগি নকশাল', সেনার সঙ্গে দীপাবলি উদযাপনে গিয়ে নাম না করে কংগ্রেসকে নিশানা..

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget