এক্সপ্লোর

HS Result 2024: বাবা পরিযায়ী শ্রমিক, মা দিনমজুর, উচ্চ মাধ্যমিকে নবম হয়ে তাক লাগালেন ছেলে

West Bengal HS Result 2024: বাবা উত্তম বর্মন পেশায় ভিন দেশের শ্রমিক, প্রীতম্বরের মা দিনমজুরের কাজ করেন। দুঃস্থ পরিবারের ছাত্র প্রীতম্বর

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Uccha Madhyamik) ফল। মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন ৫৮ জন। সেই তালিকায় নিজের নাম দেখে বিশ্বাস করতে পারেননি কালিয়াগঞ্জের প্রীতম্বর বর্মন।  

অভাব অনটন যে মেধাবি শিক্ষার্থীদের আটকে রাখতে পারে না, তার জ্বলন্ত উদাহরণ কালিয়াগঞ্জের প্রত্যন্ত গ্রাম ভেউরের বাসিন্দা প্রীতম্বর বর্মন। এবারের উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করে কালিয়াগঞ্জের নাম রাজ্যের প্রথম তালিকায় নিয়ে এল। প্রীতম্বরের মোট প্রাপ্ত নম্বর- ৪৮৮, শতাংশের নিরিখে- ৯৭.৬ শতাংশ। 

কালিয়াগঞ্জ তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রীতম্বর বর্মন কলা বিভাগের ছাত্র। বাবা উত্তম বর্মন পেশায় ভিন দেশের শ্রমিক, প্রীতম্বরের মা দিনমজুরের কাজ করেন। দুঃস্থ পরিবারের ছাত্র প্রীতম্বর। ফলে মাত্র ৪ জন গৃহ শিক্ষকের কাছে পড়েই এই ফল করেছে সে। কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ভেউর গ্রামে বাড়ি প্রীতম্বর বর্মনের। তার এই সাফল্যের পেছনে নিজের পঞ্চাশ শতাংশ অদম্য ইচ্ছেকেই দাবিদার করেছে। বাকিটা তার বিদ্যালয়ের শিক্ষকদের দিয়েছে। প্রীতম্বরের ইচ্ছা বড় হয়ে সে আইএএস হতে চায় সে।                                                               

আরও পড়ুন, প্রতিদিন ফোন না ব্যবহারেই সাফল্য? উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় সৌম্যদীপ জানালেন নরেন্দ্রপুর মিশনের সেই টিপস

প্রীতম্বর বর্মন বলেন, 'এই সাফল্য পেয়ে খুব খুশি। আমার পরিশ্রম সার্থক হল। সারা বছর তেমনভাবে পড়াশোনা করিনি। তবে পরীক্ষার আগে গোল্ডেন সময় যেটা বলে সেই সময় মনোযোগ দিয়ে পড়তাম। সেই সময় ১০ থেকে ১৫ ঘণ্টা পড়তাম।'

তরঙ্গপুর এন কে হাইস্কুলের এই ছাত্র বলেন, 'আমার বাবা রাজমিস্ত্রি। কর্মসূত্রে বছরের বেশিরভাগ সময়ই বাইরে থাকেন। মা অন্যের জমিতে দিন মজুরের কাজ করেন। মা-বাবা যেভাবে পরিশ্রম করেছেন সেটা সার্থক হল আজ। স্কুলের শিক্ষকরাও খুব সাহায্য করেছেন।'                                          

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget