এক্সপ্লোর

Bakkhali Tree Cut:সৈকত থেকে অবাধে জারি গাছচুরি, বকখালিতে অভিযোগের তির স্থানীয়দের একাংশের দিকে

South 24 Parganas News:বকখালির সমুদ্রসৈকত থেকে অবাধে চলছে গাছচুরি। বড় বড় গাছ কেটে বিক্রি করছেন স্থানীয়দের একাংশ, অভিযোগ এমনই। এতেই শেষ নয়

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বকখালির সমুদ্রসৈকত (Tree Felling At Bakkhali) থেকে অবাধে চলছে গাছচুরি। বড় বড় গাছ কেটে বিক্রি করছেন স্থানীয়দের একাংশ, অভিযোগ এমনই। এতেই শেষ নয়। ছবি তুলতে গিয়ে অভিযুক্তদের হাতে হেনস্থার শিকার হতে হয় স্থানীয় বাসিন্দাদেরই অন্য় অংশকে। নজরদারি বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে, জানিয়েছে বন দফতর। 

পরিস্থিতি...
দিনের আলোয় নির্বিচারে চলছে সবুজ-নিধন। ধরা পড়তেই কেউ লাঠি নিয়ে তেড়ে এলেন। কলার ধরে রীতিমতো টানাহ্যাঁচড়া করে মোবাইল ফোন কাড়ার চেষ্টা করলেন, শেষমেশ ক্যামেরা দেখে দৌড়ে পালালেন। এমনই অভিযোগ উঠেছে ভ্রমণপিপাসুদের অন্যতম পছন্দের ডেস্টিনেশন বকখালি। যেখানে সমুদ্র সৈকতের অনেকটা জুড়ে রয়েছে ঝাউবন। সেই ঝাউবনেই অবাধে গাছ কাটা চলছে বলে অভিযোগ। বড় বড় গাছ কেটে 'বিক্রি' করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ! সেই ছবি তুলতে গেলে রীতিমতো হেনস্থার শিকার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অন্য অংশকে। ক্যামেরা দেখে লাঠি নিয়ে তেড়ে আসেন এক মহিলা। টেনে হিঁচড়ে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। শেষমেশ, প্রশ্নের মুখে পড়ে কাটা গাছ ফেলে রেখেই দৌড়ে পালান কেউ কেউ। বিষয়টি নিয়ে বনসহায়ক কমিটির সদস্য বিশ্বেশ্বর প্রামাণিক বললেন, 'বনদফতরকে জানানো হয়েছিল। যথাযথ পদক্ষেপ করেনি।' তৃণমূল পরিচালিত ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান কাশীনাথ জানার অবশ্য দাবি, অভিযোগ পেয়েই গাছ কাটা রুখতে উদ্যোগ নিচ্ছে বন দফতর। তারা জানিয়েছে, পঞ্চায়েতের সদস্য ও গ্রামবাসীদের নিয়ে বৈঠক করে সতর্কতামূলক প্রচার চালানো হবে। ওই এলাকায় মহিলা বনকর্মী না থাকায়, অন্যান্য রেঞ্জ থেকে কয়েকদিনের জন্য মহিলা কর্মী নিয়োগ করা হবে। মহিলা পুলিশ মোতায়েনের জন্য স্থানীয় থানাকে অনুরোধ করা হবে বলেও জানিয়েছেন ডিভিশনাল ফরেস্ট অফিসার। কিন্তু তত দিন পর্যন্ত এই নির্মম আক্রমণ থেকে বাঁচানো যাবে গাছের সারিকে? নির্জন সমুদ্রতট, আদিগন্ত বিস্তৃত নীল জলরাশি, সবুজ ঝাউবনের হাতছানি...বকখালির এই মনোরম ছবি কি বেঁচে থাকবে সে পর্যন্ত? এই ঘটনার পর প্রশ্ন উঠছেই।

নানা দিকে এক অভিযোগ...
গত মার্চে কিছুটা এক অভিযোগ ওঠে মালদার ভূতনির চরে। শোনা গিয়েছিল, ভূমিক্ষয় আটকে নদীবাঁধকে শক্ত রাখে যে গাছ, সরকারি উদ্য়োগে লাগানো সেই গাছই চুরি হয়ে যাচ্ছে নদীবাঁধ থেকে! অশনি সঙ্কেত দেখেন মালদার মানিকচকের ভুতনির বাসিন্দারা। তাঁদের অভিযোগ, অবাধে চলছে গাছ চুরি, দুর্বল হচ্ছে নদীবাঁধ। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে যায়। 
এসবের মাঝে প্রশ্ন একটাই। 'আগ্রাসন' থেকে আখেরে বাঁচানো যাবে তো প্রকৃতিপ্রদত্ত এই 'সবুজসাথীকে'?  

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর নির্দেশের পর হুঁশ ফিরল প্রশাসনের, কয়েক ঘণ্টার মধ্যেই আলিপুরদুয়ারে হাল ফিরল রাস্তার

সেরা শিরোনাম

Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget