এক্সপ্লোর

Humayun Kabir : CPM, ISF-এর সঙ্গে জোটে যাচ্ছেন 'না' হুমায়ুন কবীর ! তাহলে কোন পথে জোট ? কী জানালেন সাংবাদিক বৈঠকে

Humayun Kabir On JUP CPM ISF Alliance : জোটের আগেই ভেস্তে গেল CPM-ISF-JUP জোট? সাংবাদিক বৈঠকে এবার মুখ খুললেন হুমায়ুন কবীর

কলকাতা: CPM, ISF-এর সঙ্গে জোটে যাচ্ছেন 'না' হুমায়ুন কবীর ! CPM, ISF-এর সঙ্গে জোটে যাচ্ছেন 'না' হুমায়ুন কবীর! জোটের আগেই ভেস্তে গেল CPM-ISF-JUP জোট? জোট নিয়ে CPM-কেই চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, 'CPM ও ISF যে পরিমাণ আসন চাইছে, তাতে সম্মত নই। আমি CPM ও ISF-এর সঙ্গে জোট করব না।' কটাক্ষ করে বলেছেন, 'CPM-কে শূন্য থেকে মহাশূন্যে পাঠানোর ব্যবস্থা করব' !

আরও পড়ুন, ভয়াবহ অভিযোগ রাতের কলকাতায় ! আচমকাই এল কালো রঙের গাড়ি, 'কসবার রাস্তা থেকে তোলা হল তরুণীকে..'

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে হুমায়ুন কবীর বলেছেন,' ..যে পদ্ধতিতে সিপিএম মানে বামফ্রন্টের চেয়ারম্যান এবং তাঁদের শরিক দল ..আমি শুনেছি আরকি, যে ধরণের সিট ডিমান্ড করছে, এমনকি আইএসএফ-ও যে সংখ্যা ডিমান্ড করছে, আমি তাঁদের সঙ্গে জোট করব না। আমার JUP জনতা উন্নয়ন পার্টি মেন এবং ছোট ছোট আরও সাত আটটা রাজনৈতিক দলকে নিয়ে,  আগামী ২৫ তারিখের মধ্যে, আমাদের কে কোথায় লড়বে, আমি কত সিটে লড়ব, আমার টিম কত সিটে লড়বে, কারা কোথায় লড়বে, ২৫ তারিখের মধ্যে সবাইকে জানিয়ে দেব। সিপিএম যে আস্ফালন করছে, শূন্যে আছে, আরও মহাশূন্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। '

ISF বিধায়ক  নৌশাদ সিদ্দিকি বলেন, আমাদের পক্ষ থেকে হুমায়ুন কবীরের সঙ্গে কোনও সিট নিয়ে কথা হয়নি। বলিনি। আমাদের বামেদের সাথে আলোচনা হয়েছে।কংগ্রেস আগেই জানিয়েছে তারা একা লড়বে! অর্থাৎ হুমায়ুন কবীরের সঙ্গে জোটের প্রশ্নই নেই!কিন্তু যাকে তৃণমূলে থাকাকালীন উঠতে-বসতে আক্রমণ করতেন হুমায়ুন, সেই অধীর চৌধুরী সম্পর্কে এখন তাঁর গলায় নরম সুর!জনতা উন্নয়ন পার্টির ভরতপুরের বিধায়ক ও চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন, অধীর দা যদি বহরমপুরে দাঁড়ায়, আমি সরাসরি বলছি অধীরদার জন্য আমার যে দুর্বলতা আছে, সে যদি কোনও জায়গায় কনটেস্ট করে, আমি তাঁর জন্য সেই জায়গাতে প্রার্থী দিলেও অপেক্ষাকৃত, যেটুকু হেল্প করার জন্য যা করার করতে পারি।
 
প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি  অধীর চৌধুরী বলেন,আমি জনগণের দ্বারা নির্বাচিত। জনগণের দ্বারা পরাজিত। আগামী দিনে যদি কোনওদিন দাঁড়াই আমি, জনগণের দ্বারা নির্বাচিত হতে চাই। আর যদি পরাজিত হতে হয়, জনগণের দ্বারা পরাজিত হতে চাই।  হুমায়ুনের হাল নিয়ে এখন কটাক্ষ করছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, ভ্যালেন্টাইন উইক চলছিল তো, সেই সময়টা মহম্মদ সেলিমের মধ্যে এর মন জানতে চাই, ওর বাড়ি যেতে চাই, কীরম একটা উসখুশানি কাজ করেছে। তারমানে এই নয় যে সেগুলো সমস্ত ম্যাচিওর করবে। তা এখন হুমায়ুন কবীরের কাছে উনি গেছিলেন, হোটেলে টোটেলে সব গেছিলেন, এখন হুমায়ুন আবার যদি বলে থাকেন জোট করবেন না, এটা তো প্রেমে প্রত্যাখ্যান। 

এদিকে এবার বেলডাঙাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে পথে নামছে হুমায়ুন কবীরের জনতা উন্নয়ন পার্টি। ২২ শে ফেব্রুয়ারি বেলডাঙা থানা ঘেরাও করবে তারা।তার আগেই, ২১শে ফেব্রুয়ারির মধ্য়ে জোট নিয়েও স্পষ্ট ঘোষণা করে দেবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবীর। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Weather Update: উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য
Cooch Behar News: অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget