এক্সপ্লোর

Humayun Kabir : 'আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে' কার দিকে আঙুল তুললেন হুমায়ুন?

Humayun Kabir : বোঝাই যাচ্ছে, হুমায়ুন কবীরের সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সংঘাত চরমে উঠেছে! এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন।

কলকতা : জেলা নেতৃত্বের থেকে আমন্ত্রণ পেয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা শুরুর ঘণ্টা দেড়েক আগেই বহরমপুর স্টেডিয়ামে পৌঁছে গেছিলেন। মূল মঞ্চের পাশে দাঁড়িয়ে ছিলেন, তখনই সাংবাদিকদের থেকে জানতে পারেন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবীরকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন ফিরহাদ হাকিম। তারপরই তীব্র প্রতিক্রিয়া দেন হুমায়ুন। স্পষ্ট বলে দেন, ফিরহাদের কথার জবাব দেবেন না। যে নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে গিয়েছিলেন, তিনি সরাসরি বলে দেন, নিজের দল ঘোষণা করছেন, তাঁর দলের প্রতিনিধিরা ১৩৫ আসনে ভোটে লড়বে। এখানেই থামেননি তিনি। তৃণমূল দল, দলনেত্রী, সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান তিনি। রীতিমতো ছুড়ে দেন চ্যালেঞ্জ।  '২২ ডিসেম্বর বহরমপুরের টেক্টটাইল মোড়ে আমার নতুন দলের আমি ঘোষণা করব। যে  বিজেপি দল সাম্প্রদায়িক রাজনীতি করে, তাদের বিরুদ্ধে লড়ব। তৃণমূলের তোলাবাজি, নেতাদের বিরুদ্ধেও লড়ব। তাদের যে দুর্নীতি, সারা রাজ্য়ে চলছে, জেলায় চলছে, এখানে যারা দুর্নীতিবাজ, তাদের গুরুত্ব দেওয়া হয়...আম জনতা ফয়সালা দেবে।'

গত কয়েকমাসে একাধিক বার তিনি দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। দল শো-কজও করে তাঁকে। এবার একেবারে সাসপেন্ড। বোঝাই যাচ্ছে, হুমায়ুন কবীরের সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সংঘাত চরমে উঠেছে! এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন। 'মমতা ব্যানার্জি আমাকে গ্রেফতার করা ছাড়া কিছুই করতে পারবে না। আরেকটা করতে পারে, আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে।' হুমায়ুন জানালেন, বাবরি মসজিদ করার জন্য়ই তাঁর সাসপেনশন, মনে করছেন তিনি। তিনি জানিয়ে দিলেন, সিদ্ধান্ত থেকে পিছু হঠবেন না। ৬ তারিখে যে বাবরি মসজিদের শিলান্য়াস,সেটা হবে। তাতে যে কোনও চক্রান্তের মোকাবিলা আমি করব।  

এর আগে ২০১৫-র ফেব্রুয়ারিতেও দলবিরোধী কাজের অভিযোগ তুলে তৃণমূল থেকে ছ’বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল হুমায়ুন কবীরকে । তখনও তিনি খুন হয়ে যাওয়ার আশঙ্কা করেছিলেন।  ২০১৫-র ২৭ ফেব্রুয়ারি, তা আনন্দবাজার পত্রিকায় খবরও হয়েছিল, সেখানে লেখা হয়েছিল, 'নিরাপত্তারক্ষী প্রত্যাহারের পরে হুমায়ুনের আশঙ্কা, এবার তাঁকে খুন করা কিংবা মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হতে পারে।' 

কংগ্রেস দিয়ে রাজনৈতিক জীবন শুরু। তারপর তৃণমূল। তৃণমূল ছেড়ে বিজেপি। ফের তৃণমূল। এবার নতুন দল তৈরির পথে হুমায়ুন কবীর। রাজনীতিতে সম্পর্কের এই জল এখন কোন খাতে বয়, সেটাই দেখার। 

 

 

 

 

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget