এক্সপ্লোর

Humayun Kabir : আটক হুমায়ুন কবীরের ছেলে !

Humayun Kabir's Son Detained : আটক হুমায়ুন কবীরের ছেলে ! কী অভিযোগ তার বিরুদ্ধে ?

কলকাতা: নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ, আটক হুমায়ুন কবীরের ছেলে। হুমায়ুনের ছেলের বিরুদ্ধে নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ পেয়ে হুমায়ুনের বাড়িতে পুলিশ। পাল্টা নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ হুমায়ুনের। 

আরও পড়ুন, মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ ! 'আমি কিছুক্ষণ ওয়েট করব, যদি পুলিশ অশালীন আচরণ করে, তাহলে..'

মূলত, দুর্ব্যবহার করায় নিরাপত্তারক্ষীকে বের করে দেয় ছেলে, দাবি হুমায়ুনের। 'নিরাপত্তারক্ষী আমাকে মারতে এসেছিল, ছেলে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেয়', প্রতিবাদে বৃহস্পতিবার এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি হুমায়ুনের। 'ছুটি চেয়েছিলেন হুমায়ুন কবীরের নিরাপত্তারক্ষী। ছুটি দিতে রাজি হননি ভরতপুরের বিধায়ক', হুমায়ুনের ছেলে এসে নিরাপত্তারক্ষীকে মারধর করেন, পুলিশ সূত্রে দাবি। 

হুমায়ুন কবীর আর বিতর্ক পিছু ছাড়ে না।  হুমায়ুন কবীরের নিরাপত্তারক্ষী ছুটি চাইতে গেলে বিবাদে জড়ান হুমায়ুন কবীর ও তার ছেলের সঙ্গে। গড়াল জল অনেক দূর। শক্তিপুর থানায় অভিযোগ দায়ের হল।যদিও এই দাবি উড়িয়ে পাল্টা নিরাপত্তারক্ষীর বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। হুমায়ুন কবীর বলেন, আমাকে নিরাপত্তারক্ষী অনুমতি ছাড়া আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল। তার জন্য ছেলে তাকে ঘাড়ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। তার জন্য যদি পুলিশ যায়, পুলিশ অ্যাকশন করুক। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি, বৃহস্পতিবার ১২টার সময় ঘিরব। প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে, প্রমাণ দেওয়া হবে। আর যেদিন SP-কে ঘিরব, সেদিন SP বুঝে যাবে, মুর্শিদাবাদে কার সঙ্গে খেলতে যাচ্ছে।
 
পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, রবিবার সকালে হুমায়ুন কবীরের নিরাপত্তারক্ষী, কনস্টেবল জুম্মা খান অভিযোগ জানিয়েছেন, তিনি ছুটি চাইতে গেলে তাঁকে বেধড়ক মারধর করেন হুমায়ুন কবীরের ছেলে রবিন। হুমায়ুন কবীরের অফিসের নীচের তলায় সকলের সামনে এই ঘটনা ঘটে। ছেলেকে আটক করার খবর পেয়ে তড়িঘড়ি শক্তিপুর থানায় পৌঁছন হুমায়ুন কবীর। প্রায় এক ঘণ্টা পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন। এরপরই সুর নরম করেন ভরতপুরের বিধায়ক। হুমায়ুন কবীর বলেন, আবার শাসক দলের বিরুদ্ধে গেছি। এসব ছোটখাটো হবে। এসব আমার অভ্যাস আছে, ৪৩ বছর ধরে রাজনীতিতে।  

প্রশ্ন: বৃহস্পতিবার আপনার কর্মসূচি কি থাকছে?

হুমায়ুন কবীর : না, না, না। আমি হিট অফ দ্য মোমেন্ট যখন জানতে পেরেছিলাম যে আমার বাড়িতে ৪ গাড়ি, ৫ গাড়ি পুলিশ, SDPO-র নেতৃত্বে গেছে, তখন আমি বলেছিলাম। কিন্তু এখন আলোচনা করে আমার যা মনে হল যে ঘটনা সামান্য ঘটেছে।' এই ঘটনায় তাঁর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন হুমায়ুন কবীর। সব মিলিয়ে ফের বিতর্কে জড়ালেন হুমায়ুন কবীর, যা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। 

সেরা শিরোনাম

CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget