এক্সপ্লোর

Humayun Kabir : 'অভিষেকের প্রতি সফট কর্নার', 'বাজে ধারণা নেই' শুভেন্দুকে নিয়েও! কোনদিকে হেলে হুমায়ুন?

তীক্ষ্ণ ভাষায় তৃণমূলকে চ্যালেঞ্জ করলেন হুমায়ুন কবীর। কিন্তু আশ্চর্যজনক ভাবেই তাঁর সুর নরম রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। বিজেপিকে চ্য়ালেঞ্জ, শুভেন্দু অধিকারীকে সার্টিফিকেট।

উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, কলকাতা : বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে অবস্থানে অনড় থাকায়, হুমায়ুন কবীরকে সাসপেন্ড করে তৃণমূল। সোমবার সেই প্রস্তাবিত বাবরি মসজিদের জমির কাছে সভা করে নিজের নতুন দলকে ময়দানে নামালেন তিনি। সেই সঙ্গে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, 'জোড়াফুলকে জিরো করব, জিরো করব, জিরো করব।' 

অভিষেক 'ট্যালেন্টেড ছেলে'                         

তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার দিনই নতুন দল তৈরির ঘোষণা করেছিলেন। সোমবার, সেই দল তৈরি করার পর, আরও তীক্ষ্ণ ভাষায় তৃণমূলকে চ্যালেঞ্জ করলেন হুমায়ুন কবীর। কিন্তু আশ্চর্যজনক ভাবেই তাঁর সুর নরম রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। বললেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সত্যিই সফট কর্নার আছে। কারণ একটা ট্যালেন্টেড ছেলে।'

শুধু তাই নয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ট্যালেন্টেড বলার পাশাপাশি, তাঁর প্রতি যে নরম মনোভাব রয়েছে, তাও স্বীকার করে নিলেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া নেতা। দিলেন দরাজ সার্টিফিকেট। হুমায়ুন কবীর বললেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতে পারবে। আগামী দিনে যোগ্য রাজনীতিবিদ হয়ে ওঠার সম্ভাবনা আছে। তাতে যদি সে নিজের থেকে নিজের সিদ্ধান্তটা নেয়, এখন পর্যন্ত যে ধরনের রাজনীতি তিনি চালিয়ে যাচ্ছেন।' 

'বাজে ধারনা নেই' শুভেন্দু নিয়েও 

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার পক্ষেও কার্যত সওয়াল করেছিলেন হুমায়ুন কবীর। বলেছিলেন, 'ডাইরেক্ট সিএম না হলেও, নেত্রী সিএম থাকলেও, ডেপুটি সিএম করে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিলে সাংগঠনিক এবং প্রশাসনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দক্ষতার পরিচয় রাখছেন তাতে দলের পক্ষে আরও অনেক মঙ্গল হবে।' 

তাহলে কি বিশেষ কোনও জল্পনা জিইয়ে রাখলেন তৃণমূল থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক? একইভাবে বিজেপিকে চ্য়ালেঞ্জ ছুড়েও শুভেন্দু অধিকারী সম্পর্কে কার্যত নরম মনোভাব নিয়েছেন হুমায়ুন। বলেছেন, 'অনেককিছু উল্টোপাল্টা বলছে, কিন্তু একজন রাজনীতিক। রাজনীতিক পরিবারের সদস্য, তার সঙ্গে ব্যক্তিগতভাবে মেলামেশা করা যায়। বা তাঁর সম্পর্কে কোনও বাজে ধারনা আমার নেই।' 

তৃণমূলে কঠোর, অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে নিয়ে নরম। বিজেপিকে চ্য়ালেঞ্জ, শুভেন্দু অধিকারীকে সার্টিফিকেট। তাহলে কোন সমীকরণে বাজিমাৎ করতে চাইছেন হুমায়ুন কবীর?                      

 

 

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget