এক্সপ্লোর

Abhishek Banerjee: 'রক্ত দেব, মাথা নত করব না' ইডির দফতর থেকে বেরিয়ে মন্তব্য অভিষেকের

Abhishek Banerjee: টানা সাড়ে ৮ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে ইডির দফতর থেকে বেরিয়ে এমনটাই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।  

কলকাতা: ‘ভাবছে আমি মাথা নত করব, আমি অন্য মেটিরিয়াল। মানুষের কাছ ছাড়া অন্য কিছুর সামনে আমি মাথা নত করব না। তদন্তকারীদের আমি দোষ দিই না, তদন্তকারী সংস্থা তাদের কাজ করছে, আমি সহযোগিতা করেছি।’ টানা সাড়ে ৮ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে ইডির (ED) দফতর থেকে বেরিয়ে এমনটাই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Tmc Abhishek Banerjee)।  

কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case)র তদন্তে আজ ইডির দফতরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যা (Abhishek Banerjee)। ইডি-র নজরে ছিল তাঁর দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাদের অভিযোগ, এই দুটি অ্যাকাউন্টে কয়লা পাচারের টাকা ট্রান্সফার করা হয়েছে। ইডি-র (Enforcement Directorate) দাবি, গত ৬ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি। এর পাশাপাশি, গত ৬ মাসে কয়লাকাণ্ডের তদন্তে আরও কিছু নতুন তথ্য ও প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে। সেগুলিকে সামনে রেখে আজ প্রায় সাড়ে আট ঘণ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘সেপ্টেম্বরেও আমাকে ৯ ঘণ্টা জেরা করা হয়েছিল। আজও সাড়ে ৮ ঘণ্টা ধরে প্রশ্ন করেছে, ব্যাখ্যা চেয়েছে। আমার কাছে কিছু কাগজ চেয়েছে, বলেছি দিয়ে দেব।’

এর পরেই বিরোধীদের কটাক্ষ করে অভিষেকের মন্তব্য, ‘রাজনৈতিক উদ্দেশে ইডি-সিবিআইকে কাজে লাগানো হচ্ছে। তদন্তকারীদের আমি দোষ দিই না। যাদের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ, প্রমাণ আছে, তাদের ক’বার ডাকছে। সারদা, রোজভ্যালিতে যাদের নাম আছে, তাদের ক’বার ডেকেছে। আমি বিরোধী দল তৃণমূল করি বলে আমি চোর, বাকিরা সাধু!’

বিজেপির নাম নিয়ে এদিন কার্যত সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘বিজেপিতে এলেই ওয়াশিং মেশিন, ধাপ্পাবাজি বেশিদিন চলতে পারে না। সুপ্রিম কোর্টে আগামী দিনে আমার করা মামলার শুনানি হবে। ওরা যত করবে, আমরা দৃঢ়প্রতিজ্ঞ, মাথা নত করব না। আসুন গণতান্ত্রিকভাবে লড়াই করুন, আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার লোক। আমাদের লুকোনোর কিছু নেই, ১০ কিমি দূরেই ইডি অফিস। তাও ১৫০০ কিমি দূরে হেনস্থা করার জন্য দিল্লিতে ডেকে পাঠিয়েছে। আমি ইমোশনাল নই, আমি বাস্তববাদী।’

আরও পড়ুন: Abhishek Banerjee : 'বাড়িতে ছোট বাচ্চা', কাল ইডির দফতরে হাজিরা দিচ্ছেন না রুজিরা, জানালেন অভিষেক

 এর আগে অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে পিটিশন দাখিল করেন। ইডি বারবার দিল্লিতে তলব করায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সম্প্রতি, সেই আবেদন খারিজ করে আদালত। এর পরই ফের দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায় ইডি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget