এক্সপ্লোর

Sourav Ganguly: 'বিনিয়োগ করব আড়াই হাজার কোটি' মাদ্রিদ থেকে ঘোষণা সৌরভের

West Bengal News: মাদ্রিদে মুখ্যমন্ত্রীর শিল্প সম্মেলনে যোগ দিয়ে সৌরভ গঙ্গোপাধ্য়ায় ঘোষণা করলেন, শালবনিতে ইস্পাত কারখানা গড়তে চলেছেন তিনি।

আশাবুল হোসেন, মাদ্রিদ: ক্রিকেটার সৌরভ (Sourav Ganguly) এবার শিল্পপতির ভূমিকায়। শালবনিতে ইস্পাত কারখানা গড়বেন সৌরভ। মাদ্রিদ থেকে এবিপি আনন্দকে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এবার শিল্পপতির ভূমিকায়: সুদূর মাদ্রিদ থেকে এবার বাংলায় বিনিয়োগের বার্তা। এক ব্য়ক্তি, কিন্তু রূপ অনেক।কখনও তিনি ক্রিকেটার, কখনও অধিনায়ক, কখনও দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় কামব্য়াক, কখনও সিএবি সভাপতি, কখনও বিসিসিআই প্রেসিডেন্ট, কখনও ফুটবল দলের মালিক, কখনও IPL-এর টিমের মেন্টর,আর এবার তিনি শিল্পপতি।কারখানার মালিক। বিনিয়োগ করবেন বাংলায়।                               

মাদ্রিদে মুখ্যমন্ত্রীর শিল্প সম্মেলনে যোগ দিয়ে সৌরভ গঙ্গোপাধ্য়ায় ঘোষণা করলেন, শালবনিতে ইস্পাত কারখানা গড়তে চলেছেন তিনি। তাতে বিনিয়োগ করা হবে আড়াই হাজার কোটি টাকা। এদিন প্রাক্তন ভারত অধিনায়ক ও শিল্পোদ্য়োগী সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আড়াই হাজার কোটি টাকার বিনিয়োগ করব। প্রাথমিক পর্যায়ে ৬ হাজার কর্মসংস্থান হবে। শালবনিতে জিন্দলদের জন্য জমি দিয়েছিল রাজ্য সরকার। সেই জমিতে এখনও কারখানা হয়নি, সেখানেই আমরা কারখানা করব। কারখানা তৈরি করতে ৬ মাস মতো সময় লাগবে।’’ পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ইস্পাত কারখানা গড়তে জিন্দলদের জমি দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু, পরে সেই জমির একাংশে তৈরি হয়েছে সিমেন্টের কারখানা। বাকি জমিতেই ইস্পাত কারখানা গড়তে বিনিয়োগ করবেন বলে ঘোষণা করলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়।

বইমেলার থিম-কান্ট্রি যোগ তাঁকে টেনে নিয়ে গিয়েছে স্পেনে (Spain)। আতিথেয়তায় মুগ্ধ হয়ে 'বাড়ির মতো' পরিবেশ পাচ্ছেন বলে জানানোর পাশাপাশি লগ্নির খোঁজে স্পেনের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর আহ্বান, বাংলায় আসুন, শিল্প গড়ুন। জমির কোনও সমস্যা হবে না।  মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনের শিল্পপতিদের বলেন 'আপনারা আমাদের আতিথেয়তার সুযোগ দিন। গণতন্ত্র আমাদের শক্তি। অনেক রাজনৈতিক দল থাকতে পারে, তবে বৈচিত্রের মধ্যে ঐক্য আছে। অনেকে মনে করেন না ঠিকই, কিন্তু বাংলা শিল্পের প্রতি যত্নশীল'। মাদ্রিদে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে রাখলেন, 'আগামী ২১, ২২ ও ২৩ নভেম্বর বসবে বিজিসিএসের আসর। যা ভারতের সেরা। আপনারা আসুন।' বাংলায় শিল্পবান্ধব পরিবেশের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা সব ধর্ম, সম্প্রদায়কে ভালবাসি। দুর্গাপুজো থেকে ক্রিসমাস, সমস্ত উৎসব সমারোহের সঙ্গে উদযাপন করা হয়'।

 

আরও পড়ুন: Partha Chatterjee: এড়িয়ে গেলেন প্রশ্ন, অভিষেক প্রসঙ্গে নীরব পার্থ

সেরা শিরোনাম

Municipal Election 2026: ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী
ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী
Kolkata News: 'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP
'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP
Kali Puja 2026: দেবীকে দেওয়া হয় আলু-ঘি ভাত, অমাবস্যার রাতে উঠেছিল পূর্ণিমার চাঁদ! দুর্লভা কালীর মন্দিরে লুকিয়ে অলৌকিক কাহিনি
দেবীকে দেওয়া হয় আলু-ঘি ভাত, অমাবস্যার রাতে উঠেছিল পূর্ণিমার চাঁদ! দুর্লভা কালীর মন্দিরে লুকিয়ে অলৌকিক কাহিনি
Weather Update: কাটেনি দুর্যোগ ? রাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী বলছে IMD
কাটেনি দুর্যোগ ? রাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী বলছে IMD

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget