এক্সপ্লোর

IIM Incident News: রাজ্যে একের পর এক নারী নির্যাতনের অভিযোগ, কড়া ভাষায় নিন্দা বিশিষ্টদের

Kolkata Rape Case: IIM কলকাতার ক্য়াম্পাসেও যে তরুণীকে নির্যাতনের অভিযোগ উঠেছে সেখানেও অভিযুক্তর প্রভাব খাটানোর উল্লেখ পাওয়া গেছে।

কলকাতা: সাউথ ক্যালকাটা ল' কলেজের পর এবার জোকায় ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট বা IIM কলকাতার ক্যাম্পাসে উঠল ধর্ষণের অভিযোগ। কাউন্সেলিং করাতে আসা তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল, দ্বিতীয় বর্ষের পড়ুয়ার বিরুদ্ধে। কসবা আর জোকার ঘটনায় একাধিক সাদৃশ্য পাচ্ছেন অনেকে। এদিকে, একের পর এক নারী নির্যাতনের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিশিষ্টরা।

ফের একেবার ক্যাম্পাসের ভিতরে ভয়ঙ্করতম অভিযোগ উঠল। কসবাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই, এবার জোকায় ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টের ক্য়াম্পাসে কাউন্সেলিং করাতে আসা তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল, এক পড়ুয়ার বিরুদ্ধে। আর এই দু'টি ঘটনায় একাধিক সাদৃশ্য পাচ্ছেন অনেকে। কসবাকাণ্ডে গ্রেফতার করা হয়েছে কলেজেরই প্রাক্তন ছাত্র ও তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রকে। জোকা IIM-এর ঘটনায় গ্রেফতার করা হয়েছে সেখানকার ছাত্র পরমানন্দ মহাবীর তোপ্পাঁওয়ারকে। শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, "আসলে শাস্তির কোথাও কিছু হচ্ছে না।''

কসবাকাণ্ডে ধৃত কলেজেরই প্রাক্তনী, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা ও তৃণমূলকর্মী মনোজিৎ মিশ্র। যার সঙ্গে তৃণমূলের তাবড় নেতা-মন্ত্রীর একাধিক ছবি সামনে এসেছে। মূল অভিযুক্ত সম্পর্কে খোদ নির্যাতিতাই FIR-এ লিখেছিলেন কলেজের TMCP ইউনিটের অঘোষিত প্রধান এবং অত্য়ন্ত প্রভাবশালী। সবাই তার কথা শোনে। TMCP ইউনিটে সে সবাইকে পদ দেয়। IIM কলকাতার ক্য়াম্পাসেও যে তরুণীকে নির্যাতনের অভিযোগ উঠেছে সেখানেও অভিযুক্তর প্রভাব খাটানোর উল্লেখ পাওয়া গেছে। পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতা জানিয়েছেন, হস্টেলে ঢোকার পর সেখানে ভিজিটর্স বুকেও সই করতে দেওয়া হয়নি। নিজের প্রভাব খাটিয়ে ভিজিটর্স বুকে সই করতে দেয়নি অভিযুক্ত পড়ুয়া। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্য়ায়ের মতে, "প্রশাসন না দেখলে এগুলো হয়। IIM-এর ক্ষেত্রে ম্যানেজমেন্টের দেখা উচিত।''

টার্গেট করেই কি কসবার আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছিল? সূত্রের দাবি, ঘটনার দিন সন্ধে থেকে রাত অবধি ঘটনাক্রম পর্যালোচনা করে এমনই অনুমান করছিলেন তদন্তকারীরা। অভিযোগকারিণীও FIR-এ উল্লেখ করেন, তিনি সেদিন বারবার বেরোতে চাইলেও, তাঁকে আটকে দেওয়া হয়। জোকায় ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টের ক্য়াম্পাসে তরুণীকে ধর্ষণের অভিযোগেও একই ধরনের পরিকল্পনার ইঙ্গিত পাচ্ছেন অনেকে। পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতা জানিয়েছেন, শুক্রবার সকাল ১১.৪৫-এ অভিযুক্ত ম্যানেজমেন্ট পড়ুয়াকে কাউন্সেলিং করাতে আসেন নির্যাতিতা। কাউন্সেলিংয়ের পর লাঞ্চে তরুণীকে পিৎজা-জল দেয় অভিযুক্ত পড়ুয়া। নির্যাতিতা আরও জানিয়েছেন, লাঞ্চের পরেই তিনি আচ্ছন্ন হয়ে পড়েন। শিল্পী সমীর আইচের মতে, "পুলিশ প্রশাসন পক্ষপাতদুষ্ট হওয়ার কারণে এই ধরনের অপরাধীরা ভেবে নিচ্ছেন আমরা যা ইচ্ছে করতে পারি। করে একটু প্রশাসনের যাঁরা আছেন বা রাজনীতিতে যাঁরা আছেন তাঁদের ২-৪টাকা দেব বা দাদা বা দিদি করব। করলে আমরা ছাড় পেয়ে যাব। এই যে একটা অবাধ জোন তৈরি হয়েছে এটা মূল কারণ।''

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget