এক্সপ্লোর

IIM Joka Case: 'কোনও অত্যাচার হয়নি, অভিযোগ লেখানো হয়েছে', বলছেন IIM জোকার নির্যাতিতার বাবা

IIM Joka Physical Assault Case: শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন নির্যাতিতার বাবা।

কলকাতা: IIM জোকার ক্যাম্পাসে মনোবিদ তরুণীকে ধর্ষণের অভিযোগে সরগরম রাজ্য। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই আবহে সংবাদমাধ্যমে মুখ খুললেমন নির্যাতিতার বাবা। কিন্তু মেয়ে ধর্ষণের শিকার হননি, কোনও অত্যাচার হয়নি বলে দাবি করলেন তিনি। যদিও হরিদেবপুর থানা একজনকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই। (IIM Joka Case)

শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন নির্যাতিতার বাবা। মেয়ের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে বলেন, "হ্যাঁ কথা বসেছি। ও বলেছে, না আমাকে কেউ অত্যাচারও করেনি, খারাপ ব্যবহারও করেনি।" কিন্তু ধর্ষণের অভিযোগেই তো একজনকে গ্রেফতার করেছে পুলিশ? জবাবে নির্যাতিতার বাবা বলেন, "আমি আর জানি না অত।" তাঁরা তাহলে আর কী চান? নির্যাতিতার বাবা বলেন, "আমরা আর কী চাইব। আমার মেয়েকে ফিরে পেয়েছি। আমার মেয়ে নর্মাল।" (IIM Joka Physical Assault Case)

যে ছাত্রকে গ্রেফতার করা হয়েছে, তাঁর সঙ্গে নির্যাতিতার আলাপ সোশ্যাল মিডিয়ায়। তাঁদের মধ্যে কী সম্পর্ক জানতে চাওয়া হলে নির্যাতিতার বাবা বলেন, "কোনও সম্পর্ক নেই।" মেয়ের সঙ্গে পরিষ্কার ভাবে কথা বলেছেন কিনা জানতে চাইলে বলেন, "না, মেয়ের সঙ্গে পরিষ্কার ভাবে কথাটা এখনও বলতে পারিনি। সারারাত ঘুমায়নি, ও এখন ঘুমাচ্ছে। উঠলে কথা বলব পুরোপুরি।"

তাহলে IIM জোকার হস্টেলে কী করতে গিয়েছিলেন নির্যাতিতা? বাবার বক্তব্য, "মেয়ে যেখানে স্টাডি করে, কী একটা কাগজ জমা দিতে গিয়েছিল।" মেয়ে কি মানসিক ভাবে ভেঙে পড়েছে? বাবা বলেন, "না, না ও স্ট্রং।" আপনার মেয়ে তাহলে হরিদেবপুর থানায় গেলেন কেন? বাবা বললেন, "থানা ওকে কোথা থেকে পেয়েছে জানি না। সেটা ওরা বলেনি, আমি জিজ্ঞেসও করিনি। আমার সঙ্গে বেশি ক্ষণ কথা বলেনি ওরা। ও বলল, 'আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে অভিযোগ'।" তাহলে কি নির্যাতিতা অভিযোগ করেননি? বাবার জবাব, "ও তো বলছে, সব আমাকে দিয়ে লেখানো হয়েছে। ও পুরোপুরি ফিট।" তবে অভিযোগ কে লিখিয়েছে, জানাতে পারেননি তিনি।

সকাল থেকে যে খবর উঠে আসে, সেই অনুযায়ী, শুক্রবার সকাল ১১টা বেজে ৪৫ মিনিটে IIM জোকার ক্যাম্পাসে এক ছাত্রকে কাউন্সেলিং করাতে যান পোশায় মনোবিদ ওই তরুণী। সোশ্যাল মিডিয়ায় ওই ছাত্রের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। সকালে ক্যাম্পাসের লেক ভিউ হস্টেলে যান ওই তরুণী।  মধ্যাহ্নভোজের পর আচ্ছন্ন হয়ে পড়েন এবং সেই অবস্থাতেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে আসে। 

জানা যায়, রাত ৮টা বেজে ৩৫ মিনিটে জ্ঞান ফেরে ওই তরুণীর। এক পরিচিতকে সঙ্গে নিয়ে প্রথমে ঠাকুরপুকুর থানায় যান। পরে সেখান থেকে হরিদেবপুর থানায় তাঁকে নিয়ে যায় পুলিশ। এর পর রাত ১২টা নাগাদ ওই হস্টেল থেকে দ্বিতীয় বর্ষের এক পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণ, কিছু খাইয়ে আচ্ছন্ন রাখা থেকে জোর করে আটকে রাখা-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। এমনকি অভিযুক্তের বয়ানে অসঙ্গতি রয়েছে, তিনি ফোনের পাসওয়র্ড দিতে চাইছেন না বলেও জানা যায়। কিন্তু নির্যাতিতা তরুণীর বাবা অত্যাচারের অভিযোগই অস্বীকার করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget