এক্সপ্লোর

Kandi News: কান্দিতে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা-বন্দুক, গ্রেফতার ৩ অনুগামী

Murshidabad News: কান্দির একজন তৃণমূল নেতার বাড়ি থেকে বাজেয়াপ্ত হল বোমা, বন্দুক, ও গুলি। এই ঘটনার পর থেকে পলাতক ওই নেতা। তবে তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজীব চৌধুরী, কান্দি: মুর্শিদাবাদ জেলার কান্দিতে (Kandi) একজন তৃণমূল (TMC) নেতার বাড়ি থেকে উদ্ধার করা হল বোমা, বন্দুক ও গুলি। এই ঘটনার জেরে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা পলাতক হলেও তার তিন অনুগামীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কান্দির কুমারচন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সদস্য আলিমুল শেখের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকার বাসিন্দাদের ভয় দেখানোর অভিযোগ ছিল। তার কথা মেনে না চললে বিপদ হতে পারে বলে এলাকাবাসীকে ভয় দেখাত সে। এর ফলে আতঙ্কে থাকতেন স্থানীয় বাসিন্দারা। এছাড়াও তার বিরুদ্ধে অসামাজিক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ ছিল। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত ওই তৃণমূল নেতার কান্দির বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। আর তল্লাশির সময় তৃণমূল কংগ্রেসের ওই প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে একটি ওয়ান শাটার বন্দুক, চার রাউন্ড গুলি ও ৪টি তাজা বোমা উদ্ধার হয়। 

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পুলিশি অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে গেছিল অভিযুক্ত ওই তৃণমূল নেতা। গতকাল রাতে তার বাড়িতে হানা দিয়ে বোমা, বন্দুক ও গুলি বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার করা হয় ওই তৃণমূল নেতার তিন অনুগামীকেও। কী কারণে ওই তৃণমূল নেতা বাড়িতে বোমা ও আগ্নেয়াস্ত্র রেখে ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন ভাবে মানুষকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে। তোলাবাজির অভিযোগও দীর্ঘদিন ধরে ছিল। এই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে ছিল বলে সূত্রের খবর। তবে কী কারণে ওই বোমা ও বন্দুক রাখা হয়েছিল সেই বিষয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়। বর্তমানে পলাতক ওই তৃণমূল নেতার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

এপ্রসঙ্গে বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার বলেন, "কোথায় কী উদ্ধার হল এটা প্রশাসনের কাজ। নিশ্চিত ভাবে প্রশাসন তার দায়দায়িত্ব পালন করবেন। আমাদের পুলিশ-প্রশাসনের ওপর ভরসা রয়েছে। আমরা শান্তির জন্য লড়াই করি। সেই শান্তির জায়গায় বাধাবিঘ্ন সৃষ্টিকারী কেউ হয় সে তৃণমূল হোক বা বিজেপি নিশ্চিতভাবে আইনানুগ ব্যবস্থা হবে। এটা নিশ্চিত থাকতে পারেন।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: SSKM Hospital: রাতভর SSKM-এ স্ট্রেচারে পড়ে রোগী, অস্ত্রোপচারের জন্য ২ সপ্তাহ পর সময় দিল হাসপাতাল

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget