এক্সপ্লোর

Cyclone Midhili Update: কলকাতায় বৃষ্টি শুরু, বইছে হাওয়া, শহরে কতটা প্রভাব বিস্তার করবে ঘূর্ণিঝড় ‘মিধিলি’?

Kolkata Midhili Update: আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১২ ঘণ্টায় বাংলাদেশের মঙ্গলা ও খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা :  বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ । তার জেরে প্রত্যাশা মতোই আকাশ ঢাকছে কালো মেঘে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সমুদ্র হয়েছে উত্তাল। কোন পথ ধরবে ‘মিধিলি’ ? শীতের পূর্বে কি ভিজিয়ে দিয়ে যাবে মহানগরকে ? 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১২ ঘণ্টায় বাংলাদেশের মঙ্গলা ও খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মূলত  মেঘলা আকাশই থাকবে।  সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির আশঙ্কা নেই বটে, তবে দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বিশেষত উপকূল এলাকায় প্রভাব পড়বে বেশি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় এদিন দিনভর মেঘলা আকাশই থাকবে। সকাল থেকেই হাওয়ার দাপটে ঠান্ডা ভাব থাকলেও , রাতের তাপমাত্রা বৃহস্পতিবারই একটু বেড়েছে। অন্যদিকে মেঘলা আকাশে কমেছে দিনের তাপমাত্রা। শুক্রবার কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। কলকাতায় শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। 

আজ বৃষ্টি কোথায় কোথায় 

  • ভারী বৃষ্টির সম্ভাবনা  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
  • মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার কিছু অংশে।
  • হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদীয়া মুর্শিদাবাদে।
  • বিপদ এড়াতে দিঘায় পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

শেষ পাওয়া খবর অনুসারে,  উপকূল বরাবর উত্তর ও উত্তর-পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের পথে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি।  শনিবার খুব সকালের দিকে এটি বাংলাদেশের খেপুপারা ও মংলার মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে। সেসময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৮০ থেকে ৮৫ কিলোমিটার।  

এক নজরে কলকাতার আবহাওয়ার হাল হকিকত 

সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
17-Nov 22.0 28.0 Cyclone Midhili Update: কলকাতায় বৃষ্টি শুরু, বইছে হাওয়া, শহরে কতটা প্রভাব বিস্তার করবে ঘূর্ণিঝড় ‘মিধিলি’? Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
18-Nov 23.0 29.0 Cyclone Midhili Update: কলকাতায় বৃষ্টি শুরু, বইছে হাওয়া, শহরে কতটা প্রভাব বিস্তার করবে ঘূর্ণিঝড় ‘মিধিলি’? Generally cloudy sky with Light rain
19-Nov 23.0 30.0 Cyclone Midhili Update: কলকাতায় বৃষ্টি শুরু, বইছে হাওয়া, শহরে কতটা প্রভাব বিস্তার করবে ঘূর্ণিঝড় ‘মিধিলি’? Mainly Clear sky
20-Nov 22.0 30.0 Cyclone Midhili Update: কলকাতায় বৃষ্টি শুরু, বইছে হাওয়া, শহরে কতটা প্রভাব বিস্তার করবে ঘূর্ণিঝড় ‘মিধিলি’? Partly cloudy sky
21-Nov 22.0 29.0 Cyclone Midhili Update: কলকাতায় বৃষ্টি শুরু, বইছে হাওয়া, শহরে কতটা প্রভাব বিস্তার করবে ঘূর্ণিঝড় ‘মিধিলি’? Partly cloudy sky
22-Nov 22.0 29.0 Cyclone Midhili Update: কলকাতায় বৃষ্টি শুরু, বইছে হাওয়া, শহরে কতটা প্রভাব বিস্তার করবে ঘূর্ণিঝড় ‘মিধিলি’? Partly cloudy sky
23-Nov 22.0 29.0 Cyclone Midhili Update: কলকাতায় বৃষ্টি শুরু, বইছে হাওয়া, শহরে কতটা প্রভাব বিস্তার করবে ঘূর্ণিঝড় ‘মিধিলি’? Partly cloudy sky

আরও পড়ুন- গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নিলে নাম হবে 'মিধিলি', কতটা শক্তিধর হবে সে?

সেরা শিরোনাম

Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget