এক্সপ্লোর

IMD Weather Alert : তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণাবর্ত ! উপকূলের একাধিক জায়গায় হবে তুমুল বৃষ্টি, জারি হলুদ-কমলা সতর্কতাও

IMD Weather Alert Update : ২০ মে থেকে প্রবল বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া দফতর। আর এই সাইক্লোনিক স্ট্রম বা ঘূর্ণাবর্তের প্রভাবে বেশ কয়েকটি রাজ্য ভিজতে পারে অবিরাম বৃষ্টিতে। 


নয়াদিল্লি :  সেই মে-শেষে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত। আরব সাগরের উপর তৈরি হতে চলেছে বৃষ্টি-সহায়ক একটি সিস্টেম। আর তার প্রভাবেই ২০ মে থেকে প্রবল বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া দফতর। আর এই সাইক্লোনিক স্ট্রম বা ঘূর্ণাবর্তের প্রভাবে বেশ কয়েকটি রাজ্য ভিজতে পারে অবিরাম বৃষ্টিতে। 

 ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে কোথায়?                           

আরব সাগরে  upper cyclonic circulation -র দরুণ অবিরাম ধারাপাত হতে পারে কর্নাটক, কেরল, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে।  ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সব জায়গায় ।  আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই পূর্ব ও মধ্য আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। যার ফলে ভারতের বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, আর দুই-এক দিনেই কর্ণাটক উপকূলের কাছে পূর্ব-মধ্য আরব সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইন্ডিয়া টিভি সূত্রে খবর, upper cyclonic circulation -র প্রভাব ২০ মে থেকে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে পড়বে। 

কোথায় কী সতর্কতা?

ইন্ডিয়া টিভি সূত্রে খবর, ভারত আবহাওয়া দফতর আইএমডি এক বিবৃতিতে জানিয়েছে, upper cyclonic circulation -এর প্রভাবে, ২২  মে নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও তীব্রতর হতে পারে। আইএমডি ২২ মে পর্যন্ত কর্ণাটকে বজ্রপাত ও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে। জারি করা হয়েছে  হলুদ সতর্কতা । এর ফলে তাপমাত্রা ২০-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে অনুমান। আবহাওয়া অফিস জানিয়েছে যে গুজরাতেও ২৩শে মে পর্যন্ত প্রাক-বর্ষার বৃষ্টি চলবে।  আর এবার বর্ষা তাড়াতাড়ি আসার সম্ভাবনা রয়েছে, ১৫ই জুনের পূর্বেই।                        

একইভাবে, আইএমডি কেরলে একটি কমলা সতর্কতা জারি করেছে।   দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবেই এখানে ২৪ মে পর্যন্ত ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং ঝোড়ো বাতাস বইতে পারে দক্ষিণের রাজ্যে।  ইতিমধ্যে, তবে আরব সাগরের উপর তৈরি হতে চলা এই upper cyclonic circulation শক্তি বৃদ্ধি করলেও তার দ্বারা  দেশের উত্তরাঞ্চল প্রভাবিত হবে না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget