এক্সপ্লোর

Darjeeling Mail: স্বাধীনতা দিবসে পুরনো রুটে ফিরল দার্জিলিং মেল, শিয়ালদা থেকে গন্তব্য হলদিবাড়ি

সোমবার চালু হল হলদিবাড়ি থেকে শিয়ালদা দার্জিলিং মেল। স্বাধীনতার পর থেকে এই ট্রেনের রুট হয় নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা। জলপাইগুড়ি টাউন স্টেশন বা হলদিবাড়ি যেত না এই ট্রেন। 

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: এতদিন নিউ জলপাইগুড়ি (NJP) থেকে শিয়ালদা (Sealdah) ছিল দার্জিলিং মেলের (Darjeeling Mail) রুট। আজ ফের পুরনো রুটে ফিরল ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর, আজ থেকে শিয়ালদা থেকে কোচবিহারের হলদিবাড়ির (Haldibari) মধ্যে এই ট্রেন চলাচল করবে। জলপাইগুড়ি টাউন স্টেশনে বহু বছর পর দার্জিলিং মেলকে স্বাগত জানান প্রবীণ বাসিন্দারা। 

স্বাধীনতার ৭৫ বছরে পুরনো রুটে ফিরল দার্জিলিং মেল। তবে এখন আর এই ট্রেন বাংলাদেশ হয়ে যাতায়াত করবে না। সোমবার চালু হল হলদিবাড়ি থেকে শিয়ালদা দার্জিলিং মেল। স্বাধীনতার পর থেকে এই ট্রেনের রুট হয় নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা। জলপাইগুড়ি টাউন স্টেশন বা হলদিবাড়ি যেত না এই ট্রেন। 

এদিন জলপাইগুড়ি টাউন স্টেশনে ট্রেন এলে দেখতে ভিড় করেন অনেক প্রবীণ। াঁদের অনেকে হয়ে পড়েন আবেগপ্রবণ। স্বাধীনতার আগে, ১৯৪৬ সালে দার্জিলিং মেলের রুট ছিল নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে জলপাইগুড়ি টাউন স্টেশন, কোচবিহারের হলদিবাড়ি হয়ে বাংলাদেশের রংপুর। তারপর সেখান থেকে শিয়ালদা।  

স্বাধীনতার পর দার্জিলিং মেল আর বাংলাদেশ বা তত্‍কালীন পূর্ব পাকিস্তানে যেত না। তখন বদল হল ব্যবস্থা।  হলদিবাড়ি থেকে ২টি কোচ লোকাল ট্রেনের সঙ্গে এনে নিউ জলপাইগুড়িতে দার্জিলিং মেলের সঙ্গে জুড়ে দেওয়া হত। মাঝখানে সেই দুই কোচ ছুঁয়ে আসত জলপাইগুড়ি টাউন স্টেশন। 

২০১৯-এ হলদিবাড়ি থেকে ২টি কোচ আনাও বন্ধ করে দেয় পূর্ব রেল। এদিন স্বাধীনতার ৭৫ বছরে সেই ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে পৌঁছোল হলদিবাড়ি। প্রবীণদের স্মৃতিচারণায় উঠে এল পুরনো সেই ট্রেনের কথা। 

জলপাইগুড়ির স্থানীয় এক স্থানীয় বাসিন্দার কথায়, ট্রেনটাকে দেখতে এসেছি। আমাদের রক্তের সহ্গে মিশে আছে। একটা ট্রেনই তখন চলত। ১৯৪৬ সালে বাবা মার সহ্গে রংপুর হয়ে সিয়ালদা যেতাম।  দেশভাগের সময় এই রুটে ট্রেন বন্ধ হয়ে যায়। এই ট্রেন ফের চালু হল। জীবনের সেষে আনন্দ নিয়ে যেতে পারব।চাইব ফের বাংলাদেশ হয়ে শিয়ালদা যাক।

জলপাইগুড়ির স্থানীয় বাসিন্দা জিতেন্দ্রনাথ রায় বলছেন, অনেকদিন পর এখান দিয়ে ট্রেনটা যাচ্ছে। তা দেখতেই এসেছি। আগে মিটারগেজ লাইন ছিল। কলকাতা যেতাম, ৬-থেকে ৭ ঘণ্টা সময় লাগত।  অনেক সময় ফিরেও আসতাম। ৭৫ বছরের স্বাধীনতা দিবসে এটা আমাদের প্রাপ্তি। 

দার্জিলিং মেল পুরনো রুটে ফেরায় খুশি যাত্রীরাও। এক যাত্রীর কথায়, আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তা সফল হল আজ । এরপর এই লাইনে শতাব্দীও চলবে। মাঝে ২টো কোচ দিয়েছিল, তা তুলে নেয় রেল।

পূর্ব রেল সূত্রে খবর, রবিবার রাত ১০টা ৫ নাগাদ সিয়ালদা থেকে ছাড়ে দার্জিলিং মেল।  সোমবার সকাল ১০টায় পৌঁছোয় জলপাইগুড়ি টাউন স্টেশনে।  এদিন সকাল ১০টা ২০-তে পৌঁছোয় হলদিবাড়ি স্টেশনে। 

সেরা শিরোনাম

Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget