এক্সপ্লোর

Durga Puja 2023 : নেই প্রণব, কীর্ণাহারের মুখার্জি বাড়ির দুর্গাপুজোয় সেই জৌলুস কই ?

Pranab Mukherjee House : এক সময়ে পুজোর সময় গম গম করত কীর্নাহারের মিরিটির এই বাড়ি। তাঁর প্রয়াণের পর দুর্গাপুজো হলেও আগের মতো জৌলুস আর নেই।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : বছর ঘুরে আবার আসছে উমা। নিময় মেনে হবে পুজো। হবে চণ্ডীপাঠ। কিন্তু যাঁর চণ্ডীপাঠের জন্য অপেক্ষা করে থাকতেন সবাই, বাড়ির সেই মানুষটাই নেই। ৩ বছর আগে সবাইকে ছেড়ে চলে গিয়েছেন বাড়ির ছেলে। প্রণব মুখোপাধ্যায় ( Pranab Mukherjee ) । দেশের একমাত্র বাঙালি রাষ্ট্রপতি।

২০২০-র ৩১ অগাস্ট প্রয়াত হয়েছেন তিনি। গত কয়েকবারের মতো এ বছরও তাঁকে ছাড়াই পুজো হচ্ছে বীরভূমের মিরিটির মুখার্জি ভবনে। 

জৌলুসহীন মুখার্জি বাড়ির পুজো

বীরভূমের ( Birbhum )  কীর্ণাহারের মিরিটি ( Miriti )  গ্রামে বাড়ি। পুজোর ৪ দিন বরাবর গ্রামের বাড়িতেই কাটাতেন প্রণব মুখোপাধ্যায়। নিষ্ঠার সঙ্গে পরিপাটি করে পুজোর আয়োজন সারতেন প্রাক্তন রাষ্ট্রপতি। নিরাপত্তার কড়াকড়ি, ভিভিআইপিদের আনাগোনা। এক সময়ে পুজোর সময় গম গম করত কীর্নাহারের মিরিটির এই বাড়ি। তাঁর প্রয়াণের পর দুর্গাপুজো হলেও আগের মতো জৌলুস আর নেই।

বাড়ির ভিতরেই দুর্গা মন্দির, যেখানে দুর্গাপুজো হয়। খ্যাতির শিখরে পৌঁছেও কখনও শিকড়কে ভোলেননি প্রণব মুখোপাধ্যায় । রাষ্ট্রপতি হওয়ার পরও, পুজোয় চলে আসতেন গ্রামের বাড়িতে। করতেন অষ্টমীর চণ্ডীপাঠ। প্রণব মুখোপাধ্য়ায়ের প্রয়াণের পর, বাবার অনুপস্থিতিতে পুজোর গুরু দায়িত্ব পালন করছেন ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। 

পুজোর কটা দিন পল্টু থেকে প্রণব মুখোপাধ্যায় হয়ে ওঠা মানুষটার অনুপস্থিতিও মেনে নিতে পারেন না মিরিটির বাসিন্দারা।  স্থানীয় বাসিন্দা সন্তোষ মণ্ডল বলছেন, ' পুজো যেমন হয় সেইরকম হচ্ছে। তবে আগে কাকাবাবু থাকতে যে ধরনের ধুমধাম হত। প্রচুর লোকজন, পুলিশ প্রশাসন, বহু দূর থেকে যে লোকজন দেখতে পেতাম খুব আনন্দ উপভোগ করতাম। পুজো যেমন তেমনই আছে। ধুমধাম কমে গেছে। লোকজনের যাতায়াত কম হয়ে গেছে।' 

স্থানীয় বাসিন্দা কালো মণ্ডল জানান, ' পুজো আগের মতো সবই হয়। আগে আমরা ঢুকতে পারতাম না। এখন ঢুকতে পারি। পুলিশ প্রশাসন প্রচুর আসত।' 

১৮৯৬ সালে, প্রণব মুখোপাধ্যায়ের ঠাকুরদা তারকনাথ মুখোপাধ্যায়ের হাত ধরে মুখার্জী ভবনে দুর্গাপুজো শুরু হয়। একটা সময় নিজের কাঁধেই এই পুজো দায়িত্ব তুলে নেন প্রণব মুখোপাধ্যায়।  বংশ পরম্পরায় উমা বন্দনা চলে আসছে। এবছর ১২৮ বছরে পা দিল এই পুজো। 

আরও পড়ুন, পুজোয় রসনায় ভেজাল নেই তো? পরীক্ষা করবে KMC

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget