এক্সপ্লোর

Darjeeling News: নকশালবাড়িতে INTTUC নেতার উপর হামলা, মারধর মাকেও, বৃদ্ধার চোখ নষ্ট হওয়ার জোগাড়, অভিযুক্ত BJP

TMC vs BJP: দার্জিলিংয়ের নকশালবাড়ির মারপুরে শাসক দলের শ্রমিক নেতা এবং তাঁর মাকে ছুরি মারার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে।

সনৎ ঝা ও মলয় চক্রবর্তী, দার্জিলিং: পাহাড়ে এবার তৃণমূলের উপর হামলার অভিযোগ। দার্জিলিংয়ের (Darjeeling News) নকশালবাড়িতে (Naxalbari News) তৃণমূল পঞ্চায়েত সদস্য়কে মারধর এবং শাসক দলের শ্রমিক নেতা ও তাঁর মাকে ছুরি মারার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। পুরনো শত্রুতার জেরে হামলা চালানো হয় বলে দাবি তৃণমূলের (TMC)। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি (BJP)।  

হামলায় কপাল এবং নাক কেটেছে তৃণমূলের শ্রমিক নেতার

দার্জিলিংয়ের নকশালবাড়ির মারপুরে শাসক দলের শ্রমিক নেতা এবং তাঁর মাকে ছুরি মারার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। হামলায় কপাল এবং নাক কেটেছে তৃণমূলের শ্রমিক নেতার। চোখ এবং মাথায় আঘাত পেয়েছেন তাঁর মা। মা বাঁচাতে গেলে, তিনিও আক্রান্ত হন বলে দাবি আক্রান্ত তৃণমূল নেতা মনোজ শাহের। 

নকশালবাড়ির মারপুরে INTTUC-র সভাপতি মনোজ সংবাদমাধ্যমে বলেন, "একটি পুরনো ঝামেলার জেরেই হামলা। বেলগাছির এক বাসিন্দা আমাকে হুমকি দেন। মারধর করা হয় আমাকে। মা আমাকে বাঁচাতে ছুটে আসে। তাতে মাকেও মারধর করা হয়। আমাকেও মারে ওরা। ছুরি দিয়ে আঘাত করা হয়। ১০-১২ জন মিলে হামলা চালায়।"

আরও পড়ুন: Jadavpur University: বিশ্ববিদ্যালয়ের তরফে গাফিলতি! উল্লেখ বিজ্ঞপ্তিতে, যাদবপুরকাণ্ডে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ল রাজ্য

শুধু মনোজই নন, তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুনীল মিজের উপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। পুরনো শত্রুতার জেরে মনিরাম গ্রাম পঞ্চায়েতের ওই তৃণমূল সদস্য়কে মারধর করা হয় বলে অভিযোগ করছে জোড়াফুল শিবির। মণিরাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সুনীল বলেন, "রাহুল রায় নামের একটি ছেলে রয়েছে। একটা ঝামেলা হয়েছিল। বেলপুর থেকে মারপুর যাচ্ছিলাম আমি। আমাকে ধরে বেধড়ক মারধর করা হয়। অল্প চোট লেগেছে আমার।"

চোখ এবং মাথায় আঘাত পেয়েছেন তৃণমূলের শ্রমিক নেতার মা

এই হামলার জেরে মনোজের মায়ের একটি চোখ নষ্ট হতে বসেছে বলে জানা গিয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের শিলিগুড়ি সাংগঠনিক জেলা সহ-সভাপতি দিলীপ বাড়ুই বলেন, "তৃণমূল থেকে অপবাদ দিচ্ছে। আমরাও তদন্ত করে দেখছি। রাজ্যে তৃণমূল সরকার চালাচ্ছে। আমাদের বিজেপি-র কার্যকর্তাদের এখনও এত সাহস হয়নি যে, তৃণমূলের গায়ে হাত দেবে। এটা সম্পূর্ণ মিথ্যা। অপবাদ দেওয়ার চেষ্টা। বিজেপি-র সংগঠন তৈরি হচ্ছে। সেটাই ভাল ভাবে নিচ্ছে না তৃণমূল। নিজেদের মধ্যেই মারপিট করছে ওরা।" এই ঘটনায় নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget