এক্সপ্লোর

Narayan Debnath Statue Unveiled: ২য় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন, হাওড়ায় বসল নারায়ণ দেবনাথের আবক্ষ মূর্তি

Howrah News: দু'বছর আগে, ২০২২ সালের ১৮ জানুয়ারি প্রয়াত হন শিল্পী।

সুনীত হালদার, ডুমুরজলা: নয় নয় করে দু'বছর হয়ে গেল তিনি নেই। তবে তাঁর অজস্র সৃষ্টি রয়ে গিয়েছে বাঙালির কাছে। বাঙালি চিত্রকাহিনি (Comics)  শিল্পী নারায়ণ দেবনাথের স্মৃতি ধরে রাখতে এবার উন্মোচন হল তাঁর আবক্ষ মূর্তির। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে বসল তাঁর আবক্ষ মূর্তি। শিল্পীর মূর্তির উন্মোচনে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। মূর্তির উন্মোচনে গিয়ে শিল্পীর স্মৃতিচারণে ডুব দিলেন তিনিও। (Narayan Debnath Statue Unveiled)

দু'বছর আগে, ২০২২ সালের ১৮ জানুয়ারি প্রয়াত হন শিল্পী। বৃহস্পতিবার তাঁর মৃত্যুবার্ষিকীতেই, হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে শিল্পীর আবক্ষ মূর্তির উন্মোচন হয়। 'বাংলা পক্ষ' সংগঠনের তরফে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ। তিনি জানান, তাঁর বিধানসভা এলাকাতেই বাস ছিল শিল্পীর। শিল্পীর সঙ্গে নিজের আত্মিক সম্পর্কের কথাও তুলে ধরেন অরূপ। (Howrah News)

এদিন অরূপ জানান, ছোট থেকে তিনিও 'নন্টে-ফন্টে', 'হাঁদা-ভোঁদা', 'বাঁটুল দি গ্রেট' চিত্রকাহিনি সম্বলিত পত্রিকা পড়ে বড় হয়েছেন। শিল্পীর পরচিতি শুধুমাত্র বাংলা বা বাঙালির কাছে নয়, গোটা পৃথিবীর বাঙালি শিশুদের মনে বিরাজ করেন তিনি। নারায়ণ দেবনাথ মানেই আবেগ, এদিন মন্তব্য করেন অরূপ। তিনি জানান, রাজ্য সরকারের তরফে বিভিন্ন পুরস্কার, সম্মান প্রদান করা হয়েছে শিল্পীকে। শেষ বেলায় তাঁর চিকিৎসার ভারও গ্রহণ করে রাজ্য। সৃষ্টির মাধ্যমে বাঙালির কাছে অমর হয়ে থাকবেন শিল্পী।

আরও পড়ুন: Suvendu Adhikari: রামমন্দির উদ্বোধনের দিনই ‘সম্প্রীতি মিছিল’ মমতার, কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন নয়, আদালতে শুভেন্দুর আর্জি খারিজ

'শিল্পীর মূর্তির উন্মোচন এবং সেই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজনেরও প্রশংসা করেন অরূপ। 'বাংলা পক্ষ'কে ধন্যবাদ জানান তিনি। সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  তিনি জানান, পৃথিবীর বুকে এই প্রথম নারায়ণ দেবনাথের মূর্তি বসল। তাঁর কথায়, "বাঙালি  উচ্চতা দিয়ে মূর্তিকে মাপে না। বাঙালি মূর্তিকে হৃদয়ে ধরে রাখে। নারায়ণ দেবনাথের সৃষ্টি আগামী দিনেও বাঙালি শিশুদের মনগঠনের সহায়ক হবে। নারায়ণ দেবনাথ শুধুমাত্র বাঙালির।"

চিত্রকাহিনির বর্তমান ধারা নিয়ে এদিন কটাক্ষও শোনা যায় গর্গের গলায়। তাঁর বক্তব্য, "এখন যেসব বিদেশের রোগা-পাতলা, স্থূল কমিকস চরিত্র উঠে আসছে, তা বাঙালি শিশুদের মন গ্রাস করে নিচ্ছে, যা যথেষ্ট উদ্বেগের। শিশুর মনের গঠনের উপরই একটি জাতি বেঁচে থাকে।" নারায়ণ দেবনাথের সৃষ্টি নিয়ে পূর্ণদৈর্ঘ্যের ছবি তৈরি করতে, বাঙালি চলচ্চিত্র পরিচালক এবং ব্যবসায়ী মহলকে এগিয়ে আসতেও এদিন আবেদন জানান গর্গ। চলচ্চিত্র 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget