এক্সপ্লোর

Mohammed Salim: প্রকাশ্য মঞ্চে RSP-ফরওয়ার্ড ব্লককে নিশানা সেলিমের, বামফ্রন্টের অন্দরে ফাটল ঘিরে জল্পনা

Malda News: পঞ্চায়েত ভোটের আগে সেলিমের মন্তব্যকে ঘিরে ফের বামফ্রন্টের অভ্যন্তরে ফাটলের জল্পনা তৈরি হয়েছে। জবাব দিয়েছে আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক।

করুণাময় সিংহ, রাজীব চৌধুরী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: মালদার (Malda News)) জনসভা থেকে RSP ও ফরওয়ার্ড ব্লককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএম-এর (CPM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)। পঞ্চায়েত ভোটের আগে যাকে কেন্দ্র করে ফের বামফ্রন্টের অভ্যন্তরে ফাটলের জল্পনা তৈরি হয়েছে। জবাব দিয়েছে আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক।

আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক সম্পর্কে বিস্ফোরক সেলিম

মালদার জনসভায় সেলিমকে বলতে শোনা যায়, "আমি আমার বামফ্রন্টের RSP, ফরওয়ার্ডব্লকের নেতাদেরও বলি, সিপিএমের বিরোধিতা করতে গিয়ে কী করলেন দেখেছেন! আজকে ফরওয়ার্ড ব্লকের লোক, আজকে আরএসপি-র লোক নিজের দল ছাড়ছে।" আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে যখন আবার লাল ফেরানোর বার্তা দিচ্ছেন সিপিএম নেতৃত্ব, তার মধ্যেই কি প্রকাশ্যে চলে এল বামফ্রন্টের ফাটল?

দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে সোমবার, মালদার রতুয়ায় জনসভা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেখানেই তৃণমূল-বিজেপি-RSS’কে কড়া আক্রমণের পাশাপাশি, বামফ্রন্টের দুই দল RSP ও ফরওয়ার্ড ব্লক নিয়েও চাঞ্চল্যকর দাবি করেন সিপিএমের রাজ্য সম্পাদক।

আরও পড়ুন: TMC Updates: ফিরহাদের অভিষেক-স্তুতি! কটাক্ষপূর্ণ মন্তব্য মদনের, তৃণমূলে আলগা হচ্ছে শৃঙ্খলার রাশ!

সেলিমকে বলতে শোনা যায়, "শুধু তৃণমূল একা নয়, তৃণমূলের সঙ্গে বিজেপি, RSS, জামাত-এ-ইসলামি, জমিয়তে উলেমায় হিন্দ এমনকি কংগ্রেস, নকশাল, এসইউসিআই, পিডিএস, আরএসপি, ফরওয়ার্ডব্লকের মধ্যেও কিছু কিছু লোক, একদিকে বামফ্রন্ট আর ভিতরে ভিতরে তলায় তলায় মমতার সঙ্গে যোগ দিয়েছিলেন। পর্দার পিছনে কী বলেছিল! লাল হঠাও দেশ বাঁচাও। লাল হঠল কিন্তু দেশ বাঁচল না।"

সেলিমের মন্তব্যে বামফ্রন্টে ফাটলের ইঙ্গিত!

সেলিমের এই মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। আরএসপি-র কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য প্রমথেশ মুখোপাধ্যায়ের কথায়, "মহম্মদ সেলিমের এই মন্তব্য বামফ্রন্টের পক্ষে ক্ষতিকারক।" ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানান, পুরো বিষয়টি জেনে তবেই এর উত্তর দিতে পারবেন তিনি যে, কেন তিনি (মহম্মদ সেলিম) এই মন্তব্য করলেন।

পঞ্চায়েত নির্বাচনের আগে সম্প্রতি বামফ্রন্টকে ঐক্যবদ্ধ করতে তৎপরতা শুরু হয় দলের সিপিএম-এর অন্দরে। সময়ের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষজনকে কাছে টানার কথা বলা হয়। খোদ সেলিম তার পক্ষে সওয়াল করেছিলেন। জানিয়েছিলেন, তাঁদের কর্মসূচিতে মানুষের ঢল নামছে। অতীতে যাঁদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তাঁদের সঙ্গে ফের যোগাযোগ স্থাপন করবে তাঁরা। যাঁরা শত্রুপক্ষে যোগ দেননি, শিরদাঁড়া বিক্রি করেননি, তাঁদের কাছে যাবেন বলে জানান। কিন্তু শরিক শিবিরকে নিয়ে তাঁর মন্তব্যে প্রমাদ গুনছেন অনেকেই।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget